Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সওয়া ৯টায় অফিসে ঢুকতে হবে, নইলে অর্ধদিবস ছুটি কাটা যাবে, নির্দেশ

অফিস কামাইয়ের ক্ষেত্রেও নয়া ফতোয়া

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সওয়া ৯টায় অফিসে ঢুকতে হবে, নইলে অর্ধদিবস ছুটি কাটা যাবে, নির্দেশ

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 22 June 2024 14:48

দ্য ওয়াল ব্যুরো: লেট লতিফদের জন্য দুঃসংবাদ! কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখন থেকে সকাল সওয়া ৯টার মধ্যে অফিসে ঢুকতে হবে। তা না হলে অর্ধদিবস ছুটি কাটা যাবে। কেন্দ্রের পার্সোনেল ও প্রশিক্ষণ দফতর দেরিতে অফিস আসার সর্বোচ্চ সময় বেঁধে দিয়েছে।

দেশের সব কেন্দ্রীয় সরকারি অফিসের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। বলে দেওয়া হয়েছে, পদস্থ অফিসার সহ সব কর্মীকে এই বিধি মেনে চলতে হবে। এরজন্য বায়োমেট্রিক উপস্থিতি দিতে হবে। কোভিড থেকে গত চারবছর ধরে অনেকেই এটা মানছিলেন না।

কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, সওয়া ৯টা পেরিয়ে গেলেই অর্ধদিবস ছুটি কাটা যাবে। যে কোনও কারণেই হোক, আগাম ছুটির কথা জানা থাকলে সেটা কামাই করার আগেই জানাতে হবে। এবং পরদিন ক্যাজুয়াল লিভের আবেদনপত্র পূরণ করতে হবে, জানানো হয়েছে সার্কুলারে।

বিভাগীয় আধিকারিকদের প্রতি দায়িত্ব থাকবে কর্মীদের আসা-বেরনোর সময় এবং উপস্থিতির উপর নজর রাখার। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি অফিসের কার্যসময় হচ্ছে সকাল ৯টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। কিন্তু, কর্মীদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে, দেরিতে আসা এবং তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। এমনকী যাঁরা জনসাধারণের সঙ্গ জড়িত ক্ষেত্রে কাজ করেন, তাঁরাও এ রকম আচরণ করেন। যাতে সাধারণ মানুষ ব্যাপক অসুবিধার মধ্যে পড়েন।

এই সার্কুলারের বিষয়ে অফিসারদের একাংশের বক্তব্য, তাঁদের নির্ধারিত কোনও অফিস টাইম নেই। অনেক সময়েই সন্ধ্যা ৭টার আগে তাঁরা বেরতে পারেন না। শুধু তাই নয়, কোভিডের পর থেকে অনেক ফাইল ইলেকট্রনিক হয়ে গিয়েছে। ফলে তাঁদের বাড়িতে গিয়েও পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে কম্পিউটার বা ল্যাপটপ খুলে কাজ করতে হয়। ছুটির দিনেও তার অন্যথা হয় না।

যদিও সার্কুলারে বলা হয়েছে, দেরিতে ঢোকা ও আগে বেরনোর অভ্যাস বন্ধ করতে হবে। তা না হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।


```