Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সুপ্রিম কোর্ট বিল অনুমোদনে রাষ্ট্রপতিকে সময় বেঁধে দেওয়াকে চ্যালেঞ্জ জানাতে পারে কেন্দ্র

৮ এপ্রিলের সেই রায়ে আদালত রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে বিল অনুমোদনের জন্য সময় বেঁধে দেয়।

সুপ্রিম কোর্ট বিল অনুমোদনে রাষ্ট্রপতিকে সময় বেঁধে দেওয়াকে চ্যালেঞ্জ জানাতে পারে কেন্দ্র

ফাইল ছবি

শেষ আপডেট: 14 April 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক তাৎপর্যপূর্ণ রায়ে রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার ইঙ্গিত থাকার বিরুদ্ধে নির্দেশ পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে রায়কে চ্যালেঞ্জ জানাতে পারে কেন্দ্রীয় সরকার। তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপাল আরএন রবি আটকে রাখার বৈধতা নিয়ে ডিএমকে সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলায় সর্বোচ্চ আদালতের দুই সদস্যের বেঞ্চ বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন এই রায় দেন।

৮ এপ্রিলের সেই রায়ে আদালত রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে বিল অনুমোদনের জন্য সময় বেঁধে দেয়। যাকে রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করা বলে মনে করছে কেন্দ্রের একাংশ। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকার পুনর্বিবেচনার আবেদন জানাতে চলেছে সূত্রে জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যপাল কর্তৃক সুপারিশ করা বিল ৩ মাসের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতিকে। যা রাষ্ট্রপতির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা অ্যাবসুলিউট ভেটো ক্ষমতাকে খর্ব করছে বলে মনে করে কেন্দ্র।

যদিও এখনও এ বিষয়টি স্পষ্ট নয় যে, রিভিউ পিটিশনটি কী ধরনের হবে। সরকার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় বৃদ্ধি আর্জি জানাতে পারে। অথবা রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার বিষয়টি নিয়েও বিবেচনার কথা জানাতে পারে। এমনকী এও সম্ভব যে, এই মামলায় কেন্দ্রের কোনও যুক্তি শোনা হয়নি- এই বলেও আবেদন জানাতে পারে দিল্লির সরকার। তবে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরের আইনজীবীদের মধ্যে এ নিয়ে বিশদে আলোচনা চলছে।


```