Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিট বিতর্কের মধ্যেই ইসরো, এইমসের প্রাক্তন কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল কেন্দ্র

নিট, নেট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে এই কমিটি।

নিট বিতর্কের মধ্যেই ইসরো, এইমসের প্রাক্তন কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল কেন্দ্র

নিট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ

শেষ আপডেট: 22 June 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: নিটে দুর্নীতি এবং ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনিয়ম ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতেই নতুন কমিটি গঠন করল কেন্দ্র। কমিটিতে আছেন ইসরো, এইমসের প্রাক্তন কর্তারা। 

নিট, নেট-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে এই কমিটি। একই সঙ্গে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির যাবতীয় কার্যক্রম এবং কাজের পদ্ধতি খতিয়ে দেখার দায়িত্বও তাঁদের ওপর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের গঠন করা সাত সদস্যের এই কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন, এইমস দিল্লির প্রাক্তন ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া, কর্মযোগী ভারতের সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বি জে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রামমূর্তি কে, শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল এবং আইআইটি দিল্লির ডিন আদিত্য মিত্তল। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই কমিটি গঠনের কথা জানিয়ে বলেছিলেন, ওই কমিটির সুপারিশ মেনেই পুরো ব্যবস্থার বদল ঘটানো হবে। এখন জানা গেছে, এই কমিটির থেকে বিশেষ রিপোর্ট চেয়েছে কেন্দ্র, যা আগামী ২ মাসের মধ্যে জমা দিতে হবে তাঁদের। 

নিট বিতর্কের মধ্যেই আগামীকাল অর্থাৎ রবিবার গ্রেস মার্কস পাওয়া সেই পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নিয়ম না মেনে যে পড়ুয়াদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাঁদের আবার পরীক্ষা দিতে হবে। সেই প্রেক্ষিতেই ২৩ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। 

এই পরীক্ষায় স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আলাদা মামলা হয়েছিল। তবে ১৫৬৩ জন প্রার্থীর ফের পরীক্ষা নেওয়ার প্রস্তাবে স্থগিতাদেশ দেওয়ার আবেদন নাকচ করে শীর্ষ আদালত। এই সংক্রান্ত আরও আবেদনকে আবার এক জায়গায় এনে ৮ জুলাই শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। তবে নিটের কাউন্সিলিং নির্ধারিত দিনেই হবে। 


```