Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

India Pakistan Conflict: দেশের বিমানবন্দরগুলি ১৪ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত

'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ব্যর্থ ড্রোন হামলার পরও নয়াদিল্লি (New Delhi) ও ইসলামাবাদের (Islamabad) মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, কেন্দ্রীয় সরকার দেশের ২৪টি বিমানবন্দর বন্ধের (Airport Closure) সময় ১৪ মে পর্যন্ত বাড়িয়ে দিল।

India Pakistan Conflict: দেশের বিমানবন্দরগুলি ১৪ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 May 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ব্যর্থ ড্রোন হামলার পরও নয়াদিল্লি (New Delhi) ও ইসলামাবাদের (Islamabad) মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, কেন্দ্রীয় সরকার দেশের ২৪টি বিমানবন্দর বন্ধের (Airport Closure) সময় ১৪ মে পর্যন্ত বাড়িয়ে দিল।

বৃহস্পতিবা বিমানবন্দরে (Airport closed in India) ১০ মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাকিস্তানের তরফে বারংবার উসকানিমূলক হামলার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময়ই বর্ধিত করা হল। 

অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ ‘নোটিস টু এয়ারম্যান’ (NOTAM) জারি করে এ তথ্য জানিয়েছে। ফলে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-সহ একাধিক বিমান সংস্থা শতাধিক উড়ান এখনই উড়ছে না।

ভারতের অসামরিক বিমান পরিবহন দফতর বিবৃতিতে আগেই জানিয়েছিল যে, দেশবাসীর নিরাপত্তা সর্বাগ্রে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হলেও, এই পদক্ষেপের মাধ্যমে শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়া সম্ভব হবে বলেই মনে করছে কেন্দ্র।

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, পাকিস্তান যেভাবে বিনা প্ররোচনায় ভারতীয় সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করেছিল, তাতে তাদের যুদ্ধরত মনোভাব পরিষ্কার। তবে ভারতও দ্রুত ও কড়া জবাব দিয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং আকাশপথেও নজরদারি চলছে।


```