Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএএস পদ থেকে পূজাকে ছেঁটে ফেলল কেন্দ্র, আগেই নিষিদ্ধ করেছিল ইউপিএসসি

ইউপিএসসি কর্তৃপক্ষ পূজার প্রার্থীপদ বাতিল করে দিয়ে আগেই স্পষ্ট জানিয়েছে ভবিষ্যতেও তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না।

আইএএস পদ থেকে পূজাকে ছেঁটে ফেলল কেন্দ্র, আগেই নিষিদ্ধ করেছিল ইউপিএসসি

পূজা খেদকার

শেষ আপডেট: 7 September 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: 'বিশেষভাবে সক্ষম' হওয়ার জাল নথি জমা দিয়ে পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। বিতর্কিত আমলা পূজা খেদকারের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছিল। তার জন্যই তাঁকে নিষিদ্ধ করেছিল ইউপিএসসি। এবার কেন্দ্রীয় সরকার তাঁকে আইএএস পদ থেকেই বরখাস্ত করে দিল। 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কর্তৃপক্ষ পূজার প্রার্থীপদ বাতিল করে দিয়ে আগেই স্পষ্ট জানিয়েছে ভবিষ্যতেও তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না। ভুয়ো পরিচয়ে একাধিকবার তিনি পরীক্ষা দিয়েছিলেন বলে ইউপিএসসি তাঁকে দোষী সাব্যস্ত করেছে।  কেন্দ্রীয় সরকার তাঁকে কোন নিয়মে বরখাস্ত করল? নিয়ম বলছে, কোনও পরীক্ষার্থী যদি পুনরায় পরীক্ষায় পাশ না করতে পারে, অথবা কেন্দ্র যদি মনে করে কোনও পরীক্ষার্থী এই চাকরির জন্য যোগ্য নয় কিংবা তাঁকে নিয়ে সন্তুষ্ট না হয় তাঁরা, তাহলে তাঁকে বরখাস্ত করা যায়। পূজার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। 

পরীক্ষায় সুবিধা নেওয়ার পাশাপাশি নিজের ঠিকানা, পরিবার সম্পর্কিত তথ্যও ভুল জমা দেওয়ার অভিযোগ রয়েছে পূজা বিরুদ্ধে। শুধু তাই নয়, আইএএস ট্রেনিং চলাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন পূজা এমনও দাবি। তার জন্যই তাঁকে বদলি করা হয়েছিল। শেষমেশ বিতর্ক বাড়তে থাকায় তাঁর ট্রেনিং বন্ধ করে দেওয়া হয়। যদিও দিল্লি হাইকোর্টে মামলা করে পূজা দাবি করেছিলেন, যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার মাশুল তাঁকে দিতে হচ্ছে। এক অফিসার তাঁকে যৌন হেনস্থা করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ করার জন্যই এখন তাঁকে টার্গেট করা হচ্ছে। 

অন্যদিকে দিল্লি হাইকোর্টে পূজা খেদকারের যুক্তি ছিল, একবার সিলেক্ট হয়ে গিয়ে আইএএস অফিসার হিসেবে ট্রেনিং শুরু করার পর ইউপিএসসি কাউকে বাতিল করতে পারে না। বর্তমানে তাঁর বিরুদ্ধে শুধু কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট ব্যবস্থা নিতে পারে। পূজার দাবি ছিল, ইউপিএসসি-র এমনটা করার ক্ষমতা নেই।

যদিও ইউপিএসসি তো নিজেদের সিদ্ধান্ত বদল করেইনি, উল্টে এখন কেন্দ্রীয় সরকার তাঁকে বরখাস্ত করে দিয়েছে।


```