Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনও রাজ্যের ওপর নতুন শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না: সুপ্রিম কোর্ট

মামলাকারীর বক্তব্য ছিল, কেন্দ্রীয় নির্দেশ মেনে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করলে আখেরে পড়ুয়াদের লাভ। কিন্তু এর বিরোধিতা করে আদতে রাজ্যগুলি ছাত্র-ছাত্রীদের ক্ষতি করছে, তাঁদের ভবিষ্যৎ নষ্ট করছে।

কোনও রাজ্যের ওপর নতুন শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না: সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 9 May 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি (National Education Policy) নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। স্পষ্ট জানানো হল, এই শিক্ষানীতি প্রয়োগ করাতে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না। শুক্রবার এক মামলায় বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এমনটাই জানিয়েছে। পাশাপাশি এই সংক্রান্ত জনস্বার্থ মামলাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। 

নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে দেশের একাধিক রাজ্যের আপত্তি ছিল। কেন্দ্রীয় সরকার এই শিক্ষানীতি বাস্তবায়িত করতে নির্দেশ দিলেও পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য তা মানেনি। স্পষ্ট বলা হয়েছিল, কেন্দ্রের এই নিয়ম তাঁরা মানবে না। তাঁদের রাজ্যে যে শিক্ষানীতিতে পড়াশোনা চলছে, তাতেই চলবে। এরপরই কেন্দ্রীয় নির্দেশ না মানা রাজ্যগুলির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। 

মামলাকারীর বক্তব্য ছিল, কেন্দ্রীয় নির্দেশ মেনে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করলে আখেরে পড়ুয়াদের লাভ। কিন্তু এর বিরোধিতা করে আদতে রাজ্যগুলি ছাত্র-ছাত্রীদের ক্ষতি করছে, তাঁদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই সুপ্রিম কোর্টের কাছে তাঁর আর্জি ছিল, রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হোক কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার। তাঁর এও যুক্তি ছিল, নতুন শিক্ষানীতির বাস্তবায়ন ঘটাতে রাজ্যগুলি সাংবিধানিক ভাবে বাধ্য। কিন্তু দেশের শীর্ষ আদালত এমনটা মনে করছে না। 

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কেন্দ্র চাইলে নতুন শিক্ষানীতি কোনও রাজ্যের ওপর চাপিয়ে দিতে পারে না। জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করতেও পারে না তারা। তাই এক্ষেত্রে কোনও পদক্ষেপ শীর্ষ আদালত করবে না। তবে এটাও জানানো হয়েছে, রাজ্যের পদক্ষেপ যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করতে পারে আদালত। 


```