Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়রে বাজেট অধিবেশন, মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

এটা দ্বিতীয় দফায় মোদী সরকারের শেষ বাজেট।

শিয়রে বাজেট অধিবেশন, মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র

শেষ আপডেট: 30 January 2024 12:13

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগে রয়েছে বাজেট অধিবেশন। এই বছর যেহেতু ভোট তাই পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বতীকালীন বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার। তার আগে সর্বদল বৈঠক ডাকল তারা। মঙ্গলবারই এই বৈঠক হচ্ছে। 

জানা গেছে, দুই কক্ষের সব দলের নেতাদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলেছে কেন্দ্রীয় সরকার। এটা দ্বিতীয় দফায় মোদী সরকারের শেষ বাজেট। তাই এই বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা জানতে আগ্রহী সাধারণ মানুষ। কারণ বাজেটে যা যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা সরাসরি প্রভাব ফেলবে তাঁদের ওপরই। 

এই বাজেট অধিবেশনে একপ্রকার রেকর্ড করে ফেলবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনিই দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি এই নিয়ে লাগাতার ষষ্ঠবার বাজেট পেশ করবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড স্পর্শ করবেন নির্মলা সীতারমণ। 


```