Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিক বৈঠক চলছিল, হঠাৎই নাক দিয়ে রক্তক্ষরণ কেন্দ্রীয় মন্ত্রীর, নিয়ে যাওয়া হল হাসপাতালে

তবে কী কারণে এই রক্তক্ষরণ তা এখনও স্পষ্ট করে জানাননি চিকিৎসকরা। 

সাংবাদিক বৈঠক চলছিল, হঠাৎই নাক দিয়ে রক্তক্ষরণ কেন্দ্রীয় মন্ত্রীর, নিয়ে যাওয়া হল হাসপাতালে

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 July 2024 21:01

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হল কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। 

কী কারণে এই রক্তক্ষরণ তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। আপাতত, স্থানীয় হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।



রবিবার বেঙ্গালুরুর গোল্ড ফিঞ্চ হোটেলে সাংবাদিক বৈঠক করছিলেন  কুমারস্বামী। মিডিয়ার সামনে বক্তব্য রাখার সময়ই আচমকা মন্ত্রীর নাক থেকে শুরু হয় রক্তক্ষরণ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত ৯টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন মন্ত্রীর অনুরাগী ও প্রিয়জনেরা। তাঁদের প্রত্যেকের চোখে, মুখে উৎকণ্ঠার রেশ। তবে কী কারণে এই রক্তক্ষরণ তা এখনও স্পষ্ট করে জানাননি চিকিৎসকরা। 

রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিভিন্ন কেলেঙ্কারি জনমানসে তুলে ধরতে বেঙ্গালুরু থেকে মহীশূর পর্যন্ত একটি পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জেডিএস সমন্বয় কমিটি। আগামী শনিবার, ৩ অগস্ট ওই পদযাত্রা শুরু হবে বেঙ্গালুরু থেকে। ১০ অগস্ট মহীশূরে শেষ হবে ওই পদযাত্রা। এ ব্যাপারেই এদিন সাংবাদিক বৈঠক করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তারই মাঝে শারীরিক বিপত্তি। 


```