Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তিরুপতি লাড্ডু বিতর্কে এবার পদক্ষেপ কেন্দ্রের, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব

এই অভিযোগের প্রেক্ষিতে এবার পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

তিরুপতি লাড্ডু বিতর্কে এবার পদক্ষেপ কেন্দ্রের, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 September 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগে এখন তোলপাড় দেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ তোলেন, তিরুপতির 'প্রসাদম'-এ ব্যবহৃত ঘিতে পশুর চর্বি ও মাছের তেল মিশিয়ে ভেজাল দেওয়া হয়। পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানায় এই কাজ হত। এই অভিযোগের প্রেক্ষিতে এবার পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন এই বিষয়ে। তাঁর থেকেই বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। 

বৃহস্পতিবার টিডিপির মুখপাত্র এভি রেড্ডি গুজরাতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের পরীক্ষাগারে পরীক্ষিত বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেন। সেই পরীক্ষায় দেখা গেছে, প্রসাদের যে নমুনা পাঠানো হয়েছিল, তাতে গরু, শুয়োরের চর্বি এবং মাছের তেল পাওয়া গেছে। ওয়াইএসআর কংগ্রেস পার্টি অবশ্য দাবিকে নস্যাৎ করেছে। গুজরাতের সেন্টার ফর অ্যানালিসিস অ্যান্ড লার্নিং ইন লাইভস্টক অ্যান্ড ফুড (এনডিডিবি সিএএলএফ) ল্যাব এই রিপোর্ট দিয়েছিল। গত ৯ জুলাই এই পরীক্ষা করা হয়েছিল এবং তার রিপোর্ট বেরিয়ে আসে ১৬ জুলাই।  

লাড্ডু নিয়ে এই বিস্ফোরক রিপোর্ট বেরিয়ে আসতেই তিরুপতি মন্দির কর্তৃপক্ষ একটি প্যানেল গঠন করেছে যারা ঘিয়ের কোয়ালিটি পরীক্ষা করে দেখবে। তিরুমালা তিরুপতি দেবস্থানমস এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, এই কমিটিতে চারজন থাকবেন যারা ঘিয়ের কোয়ালিটি চেক করবেন প্রতিনিয়ত। এক সপ্তাহের মধ্যে তাঁদের রিপোর্ট দিতে হবে। একই সঙ্গে, ঘিয়ের কোয়ালিটি আরও কীভাবে ভাল করা যায় সেই দিকেও নজর দেবেন তাঁরা।  

ইতিমধ্যে এই ইস্যুতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। হিন্দুদের তথা তিরুপতির ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছেন এক আইনজীবী। 

সকলেই জানেন, তিরুপতিতে তৈরি হওয়া শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে লাড্ডুর মহিমা সারা বিশ্বের ভক্তদের কাছে জনপ্রিয়। তাই এই ঘটনায় এখন তোলপাড় সর্বত্র।  চন্দ্রবাবু নাইডুর স্পষ্ট কথা, গত পাঁচ বছরে ধরে ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতারা তিরুমালার পবিত্রতাকে কলঙ্কিত করেছে। তারা 'অন্নদানম' (বিনামূল্যে খাবার) প্রকল্প করতে গিয়ে খাবারের মানের সঙ্গে আপস করেছে। এমনকি ঘির পরিবর্তে পশুর চর্বিও ব্যবহার করেছে পবিত্র তিরুমালার লাড্ডু বানানোর সময়ে।


```