Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভোটের মুখে উপহার! ফের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করল কেন্দ্র

কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। লোকসভা ভোটের মুখে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল মোদী সরকার।

ভোটের মুখে উপহার! ফের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করল কেন্দ্র

শেষ আপডেট: 7 March 2024 21:27

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। লোকসভা ভোটের মুখে ফের চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভা্তা বৃদ্ধির ঘোষণা করল মোদী সরকার।

ডিএ বৃদ্ধির খবর দিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে বর্ধিত হারের এই মহার্ঘ ভাতা। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র ফারাক বেড়ে দাঁড়াল ৪০ শতাংশ।

এর আগে গত বছরের অক্টোবরে কেন্দ্রের কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। মন্ত্রক সূত্রের খবর, ডিএ বৃদ্ধির সুফল পাবেন ৪৯ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী। একই সঙ্গে ৬৭ লক্ষ ৯৫ হাজার পেনশনভোগীও এই সুবিধা পাবেন।

ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে কেন্দ্রের সরকারকে বছরে অতিরিক্ত ৯,৪০০ কোটি টাকা দিতে হবে সরকারি কর্মচারীদের। এর আগে বেসিক বেতনের ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তাঁরা।

লোকসভা ভোটের মুখে কেন্দ্র আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করায় এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেসিক বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

শুধু ডিএ বৃদ্ধি করায় নয়, এর পাশাপাশি সরকারি কর্মচারীদের অন্যান্য খাতে সরকারি ভাতাও বৃদ্ধি করা হয়েছে। যেমন যাতায়াতের ভাতা, ক্যান্টিনে খাওয়ার ভাতা, ডেপুটেশন ভাতা এবং বাড়ি ভাড়ার ভাতাও। 


```