
অমিত শাহ
শেষ আপডেট: 13 September 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো: বদলে গেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের নাম। রাখা হল 'শ্রী বিজয়পুরম'। শুক্রবার নাম বদলের সিদ্ধান্ত হয়। কেন আচমকা বদলে গেল নাম? তার কারণও ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
देश को गुलामी के सभी प्रतीकों से मुक्ति दिलाने के प्रधानमंत्री श्री @narendramodi जी के संकल्प से प्रेरित होकर आज गृह मंत्रालय ने पोर्ट ब्लेयर का नाम ‘श्री विजयपुरम’ करने का निर्णय लिया है।
— Amit Shah (@AmitShah) September 13, 2024
‘श्री विजयपुरम’ नाम हमारे स्वाधीनता के संघर्ष और इसमें अंडमान और निकोबार के योगदान को…
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে কারণ ব্যাখ্যা করে লিখেছেন, 'দেশের পরাধীনতার সব প্রতীককে বদলানোর সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই প্রেরণায় পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পোর্ট ব্লেয়ারের নাম রাখা হচ্ছে শ্রী বিজয়পুরম।'
নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ তুলে অমিত শাহ লিখেছেন, 'এই দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। আবার এই দ্বীপের সেলুলার জেলে বীর সাভারকার-সহ অন্য স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই দ্বীপেরই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, দেশের স্বাধীনতার লড়াই এবং সেই লড়াইয়ে আন্দামান ও নিকোবরের যোগদানের স্মৃতিকে তুলে ধরে এই নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দ্বীপের সঙ্গে স্বাধীনতার ইতিহাস, চোল সাম্রাজ্যের সময় নৌসেনা বন্দরের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তার সাক্ষ্য এই দ্বীপ। এই মুহূর্তে দেশের সুরক্ষা ও বিকাশকে গতি দিতে শ্রী বিজয়পুরম প্রস্তুত বলেই জানান অমিত শাহ।