Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাড়ে ১১ কোটি প্যান কার্ড বাতিল! আধারের সঙ্গে লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র

হুঁশিয়ারিতেও কাজ না হওয়ায় এবার সরাসরি বাতিলের পথেই হাঁটল কেন্দ্র। এক লপ্তে সাড়ে ১১ কোটি প্যান কার্ড বাতিল করল কেন্দ্র।

সাড়ে ১১ কোটি প্যান কার্ড বাতিল! আধারের সঙ্গে লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র

শেষ আপডেট: 11 November 2023 15:35

দ্য ওয়াল ব্যুরো: হুঁশিয়ারিতেও কাজ না হওয়ায় এবার সরাসরি বাতিলের পথেই হাঁটল কেন্দ্র। এক লপ্তে সাড়ে ১১ কোটি প্যান কার্ড বাতিল করল কেন্দ্র।

আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করার জন্য আগেই নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যারা সেই নির্দেশ মানেননি তাঁদের সংখ্যা প্রায় সাড়ে ১১ কোটি। এই বিপুল পরিমাণ প্যান কার্ড বাতিল করা হয়েছে বলে জানাল কেন্দ্র।

যাদের প্যান কার্ড বাতিল হল তাঁরা আয়কর রিটার্ন ক্লেইম করতে পারবেন না। শেয়ার বাজারে লগ্নির ক্ষেত্রেও সমস্যা হবে। ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও তাঁরা সমস্যায় পড়বেন।

সম্প্রতি এই বিষয়ে তথ্য জানার অধিকারে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের আরটিআই কর্মী চন্দ্রশেখর গৌড়। তাঁকে দেওয়ায় তথ্যই এই বিপুল পরিমাণ প্যান কার্ড বাতিলের খবর জানিয়েছে কেন্দ্র।

আয়কর আইনের ১৩৯এএ ধারার অধীনে, প্যান কার্ড এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে৷ চন্দ্রশেখরকে কেন্দ্র জানিয়েছে, দেশে প্যান কার্ডের সংখ্যা ৭০.২৪ কোটি। এর মধ্যে আধার কার্ড লিঙ্ক না করার কারণে সাড়ে ১১ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে।

প্যান কার্ড বানাতে হলে সরকারি ফি মাত্র ৯১ টাকা। তবে যাদের প্যান কার্ড বাতিল হয়েছে তাদের দিতে হবে ১ হাজার টাকা। অর্থাৎ জরিমানার পরিমাণ ১০ গুণ!


```