Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গান্ধী জয়ন্তীতে স্বচ্ছতা অভিযানে কেন্দ্রীয় সরকারের সংস্থার

এই উদ্যোগের লক্ষ্য হল, সবাইকে একত্রিত করে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং আমাদের চারপাশে সচেতনতা ছড়িয়ে দেওয়া।

গান্ধী জয়ন্তীতে স্বচ্ছতা অভিযানে কেন্দ্রীয় সরকারের সংস্থার

চলছে পরিচ্ছন্নতার অভিযান - নিজস্ব ছবি

শেষ আপডেট: 2 October 2024 23:50

দ্য ওয়াল ব্যুরো: বুধবার গান্ধী জয়ন্তীতে ভারত সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সল্টলেকে অবস্থিত পূর্বাঞ্চল সদর দফতরে পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। জনসচেতনতা বৃদ্ধি করতে 'স্বচ্ছতা হি সেবা' অভিযান ২০২৪-এর অধীনে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। 

এই উদ্যোগের লক্ষ্য হল, সবাইকে একত্রিত করে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং আমাদের চারপাশে সচেতনতা ছড়িয়ে দেওয়া। 'স্বচ্ছতা হি সেবা' অভিযান ২০২৪ সফলভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে অ্যাডিশন্যাল ডিরেক্টর জেনারেল বর্ষা অশোক আগলাভের নেতৃত্বে প্রায় ২০০ জন এক ঘন্টা শ্রমদানের জন্য একত্রিত হন।

চিফ ইঞ্জিনিয়ার, সব ডেপুটি ডিরেক্টর জেনারেল, ডিরেক্টর, উচ্চপদস্থ আধিকারিক ও কর্মচারীরা এই অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। 'স্বভাব স্বচ্ছতা – সংস্কার স্বচ্ছতা' এর আওতায় হেডকোয়ার্টার ও ড্রিলিং ক্যাম্প আবর্জনা মুক্ত করার কর্মসূচী নেওয়া হয়েছে।


```