Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করল কেন্দ্র, আরও সাহায্যের আশ্বাস!

বিপর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করল কেন্দ্র, আরও সাহায্যের আশ্বাস!

শেষ আপডেট: 10 November 2023 12:03

শঙ্খদীপ দাস 

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত সিকিমকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেছেন তিনি। পরিস্থিতি মোকাবিলা করতে এবার রাজ্যের বিপর্যয় খাতে আগাম ৪৪ কোটি ৮০ লাখ টাকা অনুমোদন করল কেন্দ্র সরকার।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। বিপর্যস্ত এলাকায় এখনও আটকে বহু মানুষ। হড়পা বানের পাশাপাশি, সিকিমে দেখা গেছে কাদার স্রোত। সেই স্রোতে ভেসে গেছে বহু বাড়িঘর, দোকানপাট। যার নীচে বহু মানুষ চাপা পড়ে আছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। 

শুধু সাধারণ মানুষের বাড়িঘর নয়, সেনা ছাউনিতেও ঢুকে পড়েছে জল। নিখোঁজ সেনারাও। সবমিলিয়ে সিকিমের পরিস্থিতি খুবই ভয়াবহ। এমন অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যের বরাদ্দ টাকা আগাম মঞ্জুর করলেন। কেন্দ্রের তরফে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্য করা হবে। সাধারণ মানুষের কাছে যাতে যথাযথ ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই সিকিমের পরিস্থিতির ওপর নজরদারি চালানোর জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় কমিটি তৈরি করেছে। সেই কমিটির সদস্যরা শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। তারপর তাঁদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আরও কেন্দ্রীয় সহায়তা পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, সিকিমের পরিস্থিতির দিকে ২৪ ঘণ্টা নজর রাখছে কেন্দ্র সরকার। সিকিমে জাতীয় বিপর্যয় বাহিনী পাঠানোর পাশাপাশি উদ্ধারকাজে সাহায্যের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ও সেনা মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ধসে যাওয়া রাস্তাঘাট মেরামতির জন্যও সংশ্লিষ্ট মন্ত্রক সাহায্য করছে।


```