Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

কেজরিওয়ালের সচিবকে সরিয়ে দিল কেন্দ্র, মদকাণ্ডে জেরা করেছিল ইডি, এবার গ্রেফতার করতে পারে

অরবিন্দ কেজরিওয়ালের এক সচিবকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকারের ভিজিলেন্স বিভাগ। 

কেজরিওয়ালের সচিবকে সরিয়ে দিল কেন্দ্র, মদকাণ্ডে জেরা করেছিল ইডি, এবার গ্রেফতার করতে পারে

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 11 April 2024 13:04

দ্য ওয়াল ব্যুরো: জেলে থাকলেও এখনও তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। এই অবস্থায় অরবিন্দ কেজরিওয়ালের এক সচিবকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকারের ভিজিলেন্স বিভাগ। 

বিভব কুমার নামে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদমর্যাদার ওই অফিসার মুখ্যমন্ত্রীর অফিস বা সিএমও-র প্রধান ছিলেন। বিভিন্ন দফতরের সঙ্গে মুখ্যমন্ত্রীর অফিসের সমন্বয়ের দায়িত্ব পালন করতেন ওই আইএএস অফিসার।

কেজরিওয়াল জেলে যাওয়ার পর তাঁর ওই অফিসারকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মদ বিক্রি নীতি সংক্রান্ত ফাইল তাঁর হাত দিয়ে মুখ্যমন্ত্রীর টেবিলে পেশ করা হয়। ফাইলে মুখ্যমন্ত্রীর সচিব হিসাবে তাঁর নাম এবং মতামত নথিভুক্ত আছে। সরকারি আধিকারিকদের চাকরির শর্ত, ভুল নীতি বা পদক্ষেপ চিহ্নিত করে সরকারকে সতর্ক করা। ইডি-সিবিআইয়ের অভিযোগ, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে তৈরি মদনীতি নিয়ে ওই অফিসার আপত্তি তোলেননি। তাঁর সঙ্গেও ব্যবসায়ীদের বোঝাপড়ার অভিযোগ উড়িয়ে দিচ্ছে না ইডি।

প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এবার ওই অফিসারকে গ্রেফতার করতে পারে তদন্তকারী সংস্থা। আইএএস অফিসারদের গ্রেফতারের আগে বিভাগীয় অনুমতি নেওয়া প্রয়োজন হয়। সেই প্রশাসনিক জটিলতা দূর করতেই বিভবকে সরিয়েছে ভিজিল্যান্স বিভাগ, যারা সরকারি কর্মী-অফিসারদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করে থাকে। বিভবকে জিজ্ঞাসাবাদের পর ইডি ওই বিভাগকে তথ্য দিয়েছে বলে মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত, দিল্লি সরকারে অধীনে কর্মরত আধিকারিকদের বদলি, পদোন্নতি ইত্যাদির বিষয়ে কেন্দ্রীয় সরকারই এখন শেষ কথা। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য সরকারের বলে রায় দিলে কেন্দ্র সংসদে বিল এনে পুরো ক্ষমতা নিজের হাতে নিয়েছে। ফলে বিভবকে সরিয়ে দেওয়াতে আইনি জটিলতা কিছু নেই। তবে প্রশাসনিক সৌজন্য ভঙ্গ হয়েছে বলে একটি মহলের অভিমত। যদিও জেলে থাকায় কেজরিওয়ালকে এই ব্যাপারে আগাম অবহিত করার সুযোগ ছিল না।


```