Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়াদের ফোনে আড়িপাতার অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র, কী বললেন মোদীর মন্ত্রী

মঙ্গলবার ফোনে আড়িপাতার ইস্যুতে মুখ খোলেন রাহুল গান্ধীও।বেশ কয়েকজন সাংসদ মেসেজের স্ক্রিন শর্ট সামাজিক মাধ্যমে দেন। রাহুল বলেন, গৌতম আদানির সমালোচকদেরই নিশানা করা হচ্ছে। 

মহুয়াদের ফোনে আড়িপাতার অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র, কী বললেন মোদীর মন্ত্রী

শেষ আপডেট: 31 October 2023 15:47

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকেই ফোনে আড়িপাতার অভিযোগে সরগরম রাজনীতি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কংগ্রেসের শশী থারুর, এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি প্রমুখ অভিযোগ করেন, তাঁদের মোবাইলে আড়িপাতা হচ্ছে বলে অ্যাপেল জানিয়েছে। একাধিক বিরোধী সাংসদ অভিযোগ করেন, মোদী সরকার এই অপকর্মের সঙ্গে যুক্ত। 

মঙ্গলবার দেশের তথ্য প্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ অভিযোগ নস্যাৎ করে বলেন, অ্যাপেল জানিয়েছে তারা ১৫০টি দেশে এই বার্তা পাঠিয়েছে। শুধু তাই নয়, তারা আরও জানিয়েছে, বেশ কিছু অ্যালার্ট মেসেজ ভুয়ো হতে পারে। 

মঙ্গলবার ফোনে আড়িপাতার ইস্যুতে মুখ খোলেন রাহুল গান্ধীও।বেশ কয়েকজন সাংসদ মেসেজের স্ক্রিন শট সামাজিক মাধ্যমে দেন। রাহুল বলেন, গৌতম আদানির সমালোচকদেরই নিশানা করা হচ্ছে। 

তবে জল বেশি দূর গড়াতে দিল না দিল্লি। মোদী সরকারের মন্ত্রী আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য বিরোধীদের উদ্দেশে হাওয়ায় অভিযোগ না করার পরামর্শ দিয়েছিলেন। 

আসলে বছর কয়েক আগে ফোনে আড়িপাতার পেগাসাগ সফটওয়্যার নিয়ে বিবাদ চরমে উঠেছিল। যদিও সুপ্রিম কোর্ট নিয়োজিত তদন্ত কমিটি জানায়, কোনও নেতানেত্রীরা ফোনে আড়িপাতার অভিযোগ সঠিক নয়।


```