Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশ্লীলতার দায়ে ১৯ ওয়েবসাইট, ১০ অ্যাপ, ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র

বিবৃতি জারি তথ্য-সম্প্রচার মন্ত্রকের

অশ্লীলতার দায়ে ১৯ ওয়েবসাইট, ১০ অ্যাপ, ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র

Center Close Websites due to Obscenity

শেষ আপডেট: 14 March 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: অশ্লীলতার দায়ে! অশ্লীল বিষয় থাকার কারণে ১৮টি স্ট্রিমিং প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ (যার মধ্যে ৭টি আছে গুগল প্লে স্টোরে এবং ৩টি আছে অ্যাপল অ্যাপ স্টোরে), ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এদিন থেকে ব্যবহার, দেখার সুযোগ নিষ্ক্রিয় করা হল।

অশ্লীল, কুরুচিপূর্ণ এবং কোনও কোনও ক্ষেত্রে পর্নোগ্রাফিক দৃশ্য ও বিষয় থাকার কারণে ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বারবার করে এ ধরনের বিষয় জন-ব্যবহারের বিষয়ে নিষেধ করেছিলেন সংস্থাগুলিকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বিষয়ের মধ্যে সুকৌশলে অশ্লীলতা, কুরুচিকর দৃশ্য, ছবি, ব্যঙ্গ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহিলাদের এখানে খুবই অশ্লীলভাবে শরীর প্রদর্শনের সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। নগ্নতা এবং যৌনকাজ দেখানো হয়। উদাহরণ হিসেবে পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকার যৌনতা, পারিবারিক যৌন সম্পর্কের বিষয় থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটাকেই মূল বিষয় দীর্ঘ দৃশ্য তুলে ধরা হয়ে থাকে, যা সমাজের পক্ষে বিপজ্জনক বলে মনে করে সরকার।

এদের মধ্যে একটি ওটিটি অ্যাপের ১ কোটি ডাউনলোড হয়েছে। অন্যদিকে গুগল প্লে স্টোর থেকে অন্য দুটি অ্যাপের ডাউনলোড সংখ্যা ৫০ লক্ষের বেশি। অতিরিক্ত হিসেবে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তাদের দৃশ্যগুলির বিজ্ঞাপন চালায়। বিশেষ বিশেষ কিছু দৃশ্য তুলে ধরে আকর্ষণ বাড়ানোর চেষ্টা করে। মাত্রাতিরিক্তভাবে বহিরাগত লিঙ্কের সঙ্গে জুড়ে দেয় অথবা নিজেদের লিঙ্ককে তাদের সঙ্গে।


```