Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

CBSE Class 10, 12 2025: কবে আসতে চলেছে রেজাল্ট? কীভাবে জানবেন ফলাফল, রইল বিস্তারিত তথ্য

চলছে রেজাল্টের মরশুম। এবার পালা সিবিএসই তথা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। (CBSE Class 10, 12 2025)।

CBSE Class 10, 12 2025: কবে আসতে চলেছে রেজাল্ট? কীভাবে জানবেন ফলাফল, রইল বিস্তারিত তথ্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 May 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: চলছে রেজাল্টের মরশুম। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড (west bengal board) এবং আইসিএসই (ICSE) ঘোষণা করেছে ক্লাস ১০ ও ১২-এর ফলাফল। ঘোষণা হয়েছে মাদ্রাসার রেজাল্টও। এবার পালা সিবিএসই-এর। কবে বেরোবে ক্লাস ১০ এবং ১২-এর সিবিএসই (CBSE Class 10, 12 2025) রেজাল্ট? আভাস দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

২০২৫ সালে সিবিএসই ক্লাস ১০ এবং ১২-এর ফলাফল ঘোষণা হতে পারে মে মাসে মাঝামাঝি থেকে শেষের দিকে। ফলাফল বেরিয়ে গেলে তা জানা যাবে সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইটে (official website)। cbse.nic.in – এই লিঙ্ক থেকে রেজাল্ট জানতে পারবে সিবিএসই পরিক্ষার্থীরা।

রেজাল্ট জানার পদ্ধতি কী?

লিঙ্কে ক্লিক করে প্রথমে দিতে হবে রোল নম্বর, জন্মতারিখ এবং বাকি প্রয়োজনীয় তথ্য। সমস্ত তথ্য ঠিকঠাক পূরণ করলে তবেই তারপর দেখা যাবে রেজাল্ট।

অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও আর কীভাবে জানা যাবে রেজাল্ট?

১) এসএমএস (SMS) মারফত: মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ‘cbse10’ (ক্লাস ১০-এর জন্য) বা ‘cbse12’ (ক্লাস ১২-এর জন্য)। তারপর টাইপ করুন ‘রোল নম্বর’, ‘স্কুল কোড’ এবং ‘সেন্টার নম্বর’। তারপর সে মেসেজ পাঠিয়ে দিন ৭৭৩৮২৯৯৮৯৯। মোবাইলে চলে আসবে ফলাফল।

২) ডিজিলকার (DigiLocker) মারফত: ডিজিলকার থেকেও জানা যাবে রেজাল্ট। তাদের ওয়েবসাইট results.digilocker.gov.in। এই প্রথমবার সিবিএসই পরীক্ষার্থীদের জন্য আনল ৬ সংখ্যার অ্যাক্সেস কোড। এর মাধ্যমে চালু করা যাবে পড়ুয়াদের ডিজিলকার অ্যাকাউন্ট।

এই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার পর ওখানে একটি সেকশন দেখতে পাওয়া যাবে, নাম ‘ইস্যুড ডকুমেন্টস’। সেখানে গিয়ে ক্লিক করলে অ্যাকাডেমিক রেকর্ডের ডিজিটাল ভার্সন দেখতে পাবেন পড়ুয়ারা।


```