
প্রকাশিত সিবিএসই-র দ্বাদশের ফল
শেষ আপডেট: 13 May 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করল সিবিএসই। আজই দশমের রেজাল্টও প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। চলতি বছরে প্রায় ৩৯ লক্ষ পড়ুয়া সিবিএসই-তে দশম এবং দ্বাদশের পরীক্ষায় বসে। আজ তাদের ভাগ্য নির্ধারণের পালা।
কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালে সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা দেন ১৬,২১,২২৪ জন। যার মধ্যে মোট ১৪,২৬,৪২০ জন পাশ করেছেন। পাশের হার হল ৮৭.৯৮ শতাংশ। গতবারের থেকে পাশের হার বেড়েছে ০.৬৫ শতাংশ। অর্থাৎ গতবারের থেকে সামান্য বেড়েছে পাশের হার। ২০২৩ সালে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার ছিল ৮৭.৩৩ শতাংশ।
অঞ্চল-ভিত্তিক পাশের হারে জয়জয়কার দক্ষিণ ভারতের। শীর্ষে আছে ত্রিবান্দ্রম (৯৯.৯১ শতাংশ)। তারপর যথাক্রমে রয়েছে বিজয়ওয়াড়া (৯৯.০৪ শতাংশ), চেন্নাই (৯৮.৪৭ শতাংশ) এবং বেঙ্গালুরু (৯৬.৯৫ শতাংশ)।
গত ৩ মে দশম ও দ্বাদশের রেজাল্ট নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সিবিএসসি। সেখানে বলা হয়, মে মাসের ২০ তারিখের পর প্রকাশ করা হবে ফল। কিন্তু তার আগেই সোমবার দুই বোর্ডের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করছে কেন্দ্রীয় বোর্ড।
বিগত বছরগুলির মতো এবারও অনলাইনে রেজাল্ট দেখার সুযোগ পাচ্ছেন সিবিএসইর ছাত্র-ছাত্রীরা। যার জন্য় তাদের লগ ইন করতে হবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। মোট ৬টি ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল। সেগুলি হল, cbsc.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, digilocker.gov.in ও results.gov.in। এছাড়া মোবাইল অ্যাপ ও এসএমএসেও ফল জানার সুযোগ রয়েছে।
কীভাবে রেজাল্ট দেখবেন: