Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের বাড়িতে সিবিআই হানা, গ্রেফতারের সম্ভাবনা প্রবল

সাত সকালে সিবিআই (CBI) হানা দিল ছত্তিসগড়ের (Chattishgarh) প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাড়িতে।

ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের বাড়িতে সিবিআই হানা, গ্রেফতারের সম্ভাবনা প্রবল

প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল

শেষ আপডেট: 26 March 2025 09:48

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে সিবিআই (CBI) হানা দিল ছত্তিসগড়ের (Chattishgarh) প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাড়িতে। তাঁর রায়পুর (Raipur) ও ভিলাইয়ের (Bhilai) বাড়িতে গিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। বাঘেল আছেন রায়পুরের বাড়িতে। মদকাণ্ডের তদন্তে এই অভিযান বলে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সুত্রে জানা গিয়েছে।

আগামী ৮ ও ৯ এপ্রিল আমদাবাদে (Ahmedabad) বসতে চলেছে কংগ্রেসের সর্ব ভারতীয় সম্মেলন। সম্মেলনের জন্য খসড়া প্রস্তাব তৈরির দায়িত্বে আছেন বাঘেল। তাঁর ঘনিষ্ঠ মহল থেকে এক্স হ্যান্ডেলে সিবিআই হানার কথা জানিয়ে বলা হয়েছে, এআইসিসি-র (AICC) সম্মেলন ভেস্তে দিতেই এই অভিযান।

বাঘেলের বিরুদ্ধে মদকাণ্ড ছাড়াও একটি লটারি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গত বছর নভেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ক্ষমতায় থাকাকালে তিনি সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে বেআইনিভাবে মদের লাইসেন্স বিলি করেছেন বলে অভিযোগ। গত বছর বিধানসভা ভোটে মদকাণ্ডকে তাঁর বিরুদ্ধে হাতিয়ার করে বাজিমাত করে বিজেপি।

চলতি মাসের ১১ তারিখ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল আর এক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (enforcement directorate) গোয়েন্দারা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ইডি ৩৩ লাখ টাকা নগদ উদ্ধার করে। তার আগে বাঘেলের ছেলের বাড়িতেও হানা দেয় ইডি। বেআইনি অর্থ লেনদেনের মামলায় এই অভিযান চালানো হয়।

ইডি বিপুল নগদ টাকা বাজেয়াপ্ত করার পর বাঘেল দাবি করেন, ফসল বিক্রির টাকা বাড়িতে রাখা ছিল। ইডি ওই জবাবে সন্তুষ্ট হয়নি। ইডি ও সিবিআইয়ের তৎপরতা থেকে ওয়াকিবহাল মহলের ধারণা মদকাণ্ডে অল্পদিনের মধ্যেই চার্জশিট জমা করবে দুই কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই বাঘেলতে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা তাঁর অনুগামীদের।


```