Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

সিবিআইয়ের মামলায় তিনি তিহার জেলেই রয়েছেন

অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

শেষ আপডেট: 29 July 2024 11:56

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তি নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সোমবার আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট কেজরিকে অন্তর্বর্তী জামিন দিলেও সিবিআইয়ের মামলায় তিনি তিহার জেলেই রয়েছেন।

এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী ও অন্য কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। প্রসঙ্গত, আপের আহ্বায়ক কেজরিকে গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রয়েছে।

এর আগে রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করেছিল। এর মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারলে সম্ভবত এই মামলাতেও জামিন পেয়ে যেতে পারতেন মুখ্যমন্ত্রী। এই মামলাতেই এখনও জেল হেফাজতেই আছেন আপ নেতা মণীশ সিসোদিয়া এবং বিআরএস নেত্রী কে কবিতা।

এদিকে, কেজরিওয়ালকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁকে জেলে ভরে রাখা হয়েছে বলে ফের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী সুনীতা। তাঁর অভিযোগ, দিল্লি ও পাঞ্জাবে অরবিন্দের উন্নয়নমূলক কাজ দেখে ঈর্ষান্বিত প্রধানমন্ত্রী মোদী। তাই কেজরিওয়ালের জনপ্রিয়তা তিনি সহ্য করতে পারছেন না। তাই ভোটের মুখে হরিয়ানার মানুষের কাছে এর প্রতিশোধ নেওয়ার আবেদন জানান সুনীতা।

আসন্ন বিধানসভা নির্বাচনে হরিয়ানায় আপ একাই লড়াই করছে। তার আগে প্রচারে এসে রবিবার সুনীতা কেজরিওয়াল বলেন, উনি যে কাজ করেছেন, তা দেশের কোনও প্রাচীন দল কিংবা বড় নেতা করতে পারেননি। তাই ওনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। হরিয়ানার উন্নয়নও উনিই করতে পারবেন, বলে স্লোগান তোলেন হরিয়ানা কা লাল কেজরিওয়াল।


```