Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ লোকসভায়, তুমুল হট্টগোল, 'সাময়িক' মুলতুবি অধিবেশন

এদিন অধিবেশন শুরু থেকে লোকসভায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী শিবিরের সাংসদরা। তারমধ্যেই রিপোর্ট পেশ হয়। তারপরই দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। 

মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ লোকসভায়, তুমুল হট্টগোল, 'সাময়িক' মুলতুবি অধিবেশন

শেষ আপডেট: 8 December 2023 13:06

দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন-ঘুষ কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ল লোকসভায়। শুক্রবার দুপুর ১২টার কিছু পরেই এই রিপোর্ট জমা করে এথিক্স কমিটি। এদিন অধিবেশন শুরু থেকে লোকসভায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী শিবিরের সাংসদরা। তারমধ্যেই রিপোর্ট পেশ হয়। তারপরই দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট যে শুক্রবারই পেশ করা হবে, তা বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল লোকসভার সচিবালয়। এদিন সকাল ১১টার সময় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বিরোধীদের বিক্ষোভের কারণে মুলতুবি করে দেওয়া হয় সভা। ফের ১২টায় অধিবেশন বসে। তারপরই মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট পেশ করেন বিজেপি সাংসদ বিজয় সোনাকার।

বৃহস্পতিবার রিপোর্ট পেশের কথা জানার পরই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারকে অনুরোধ করেন, মহুয়াকে তাঁর বক্তব্য বলার সুযোগ দেওয়া হয়। আলোচনা ছাড়া মহুয়ার বিরুদ্ধে যেন কোনও পদক্ষেপ করা না হয়। শুধু একা তৃণমূল নয়, 'ইন্ডিয়া' জোটের প্রায় প্রতিটি দলের সাংসদরাই এথিক্স কমিটির রিপোর্টের বিরোধিতা করেছেন।

এদিন অধিবেশনের শুরু থেকেই লোকসভায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। সেই বিক্ষোভ-হট্টগোলের মধ্যেই এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয়। এই রিপোর্ট দেখেই স্পিকার প্রস্তাবনা আনবেন। এখন প্রশ্ন হচ্ছে, আজই কি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হবে?

শুক্রবার সকাল সকালই সংসদে এসেছিলেন মহুয়া। তাঁকে দেখেই ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁদের একাধিক প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, 'মা দুর্গা এসে গেছেন, এবার দেখা কী হবে। যখন মানুষের ওপর বিনাশের কালো ছায়া ঘণীভূত হয়, তখন প্রথমেই মৃত্যু হয় বিবেকের। এবার মহাভারত শুরু হবে। ওরা অনেক বস্ত্রহরণ করেছে।'


```