Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেখার বিরুদ্ধে ‘পাজামা’ মন্তব্যে বিতর্ক, মহুয়ার নামে দিল্লি পুলিশে এফআইআর দায়ের

ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ।

রেখার বিরুদ্ধে ‘পাজামা’ মন্তব্যে বিতর্ক, মহুয়ার নামে দিল্লি পুলিশে এফআইআর দায়ের

রেখা শর্মা এবং মহুয়া মৈত্র

শেষ আপডেট: 8 July 2024 10:03

দ্য ওয়াল ব্যুরো: ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ার পর মাত্র এক সপ্তাহ হয়েছে। তারই মধ্যেই এবার এই আইনের কোপে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রেক্ষিতে ফের বিতর্কে জড়িয়েছেন মহুয়া। দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও-এর সাইবার ইউনিট মহুয়ার নামে এফআইআর করেছে।

হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানের শেষে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২১ জনের। সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। ঘটনার পর জাতীয় মহিলা কমিশনের তরফে রেখা শর্মা হাথরাসে যান। তাঁরই একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে রেখার মাথার উপর ছাতা ধরে আছেন এক ব্যক্তি। রেখা নিজের ছাতা নিজে হাতে ধরেননি, তা নিয়েই খোঁজা দেন মহুয়া।

এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লিখেছিলেন, “নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।" মহুয়ার এই মন্তব্য নিয়েই বিতর্ক দানা বাধে। সংশ্লিষ্ট মন্তব্যকে রেখা 'অশালীন' এবং তাঁর পদের 'মর্যাদাহানিকর' বলে নিন্দা করেন। 

এরপরই মহুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করে জাতীয় মহিলা কমিশন। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে আবেদন জানান রেখা। পাল্টা মহুয়াও দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করে বলেন, পারলে তাঁকে নদিয়ায় এসে গ্রেফতার করা হোক। সেই প্রেক্ষিতে সাংসদ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি আমার ছাতা নিজেই ধরতে পারি।’ মহুয়ার এই মন্তব্যর দু’দিনের মধ্যে পদক্ষেপ নিল দিল্লি পুলিশ।


```