Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার অরুন্ধতীর বিরুদ্ধে জঙ্গি দমন আইনে মামলা, অভিযোগ ২৩ বছরের পুরনো

এবার অরুন্ধতীর বিরুদ্ধে জঙ্গি দমন আইনে মামলা, অভিযোগ ২৩ বছরের পুরনো

শেষ আপডেট: 11 October 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো: লেখিকা তথা সমাজকর্মী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ২৩ বছর আগের একটি অভিযোগ নিয়ে মামলায় সায় দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল বিকে সাক্সেনা। জগৎবিখ্যাত এই লেখিকা ও মানবাধিকার কর্মীর বিরুদ্ধে জঙ্গি দমন আইনে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। শিক্ষক শেখ সওকত হোসেনের বিরুদ্ধেও মামলা হয়েছে একই ধারায়। 

গত সপ্তাহেই সংবাদ পোর্টাল নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে রাজধানীর পুলিশ। তাঁদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আদালতে দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে চিনের থেকে আর্থিক সুবিধা নিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগ এনেছে। সাতদিন পুলিশ হেফাজতে থাকার পর মঙ্গলবার তাদের দশদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজত বা জেলে পাঠিয়েছে আদালত। প্রবীর ও অমিত আইনজীবী মারফৎ গোটা অভিযোগকেই সাজানো বলে দাবি করেছেন। 

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র ধারার মামলা করা হয় সাধারণত গুরুতর অপরাধে যুক্ত জঙ্গি, নাশকতাবাদীদের বিরুদ্ধে। প্রবীর, অমিতের বিরুদ্ধে সেই আইনে মামলা করা নিয়ে দেশে যখন বিতর্ক চলছে তখন লেখিকা অরুন্ধতীও ছাড় পেলেন না। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ ধারার মামলা করার পাশাপাশি অন্য জঙ্গি দমন আইনের ধারাও প্রয়োগ করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। 

লেখিকার বিরুদ্ধে অভিযোগটি দায়ের হয়েছিল ২০১০-এ। দিল্লিতে একটি সেমিনারে অরুন্ধতী এবং হোসেন কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে নানা প্রশ্ন তোলেন এবং দেশের অখণ্ডতা বিনষ্টে উসকানি দেন বলে শ্রীনগরের বাসিন্দা এক বিজেপি সমর্থক দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। দিল্লির তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সরকার সেই অভিযোগের ভিত্তিতে মামলা করার অমুমতি দেয়নি দিল্লি পুলিশকে। পরবর্তীকালে আম আদমি পার্টির সরকারও অনুমতি দিতে অস্বীকার করে। প্রশ্ন উঠেছে তাহলে দিল্লির উপ-রাজ্যপাল কার সুপারিশের ভিত্তিতে মামলায় সায় দিলেন। অরবিন্দ কেজরিওয়ালের সরকার অবস্থান বদলে মামলায় সায় দিয়েছে নাকি উপ-রাজ্যপাল নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও স্পষ্ট হয়নি। প্রতিক্রিয়া মেলেনি অরুন্ধতী এবং হোসেনের। 

২০১০-এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে। তিনি তখন বলেছিলেন, কাশ্মীর নিয়ে লেখিকা এমন কিছু বলেননি যা দেশ বিরোধী বলে দেগে দেওয়া যেতে পারে। পুলিশকে সংযত হতে হবে। এখন সেই অভিযোগে মামলা দায়ের হওযায় দিল্লির উপ-রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন চিদম্বরম। সুশীল পণ্ডিত নামে অভিযোগকারী কাশ্মীরি পণ্ডিত পুলিশের কাছে নালিশ ঠুকেছিলেন, অরুন্ধতী এবং সওকত হোসেন কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার উসকানি দিয়েছেন। সেমিনারে অনেক বিচ্ছিন্নতাবাদী নেতা উপস্থিত ছিলেন।


```