Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত গাড়িতে আচমকা হার্ট অ্যাটাক চালকের, পরে মৃত্যু! নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা

পুলিশ সূত্রে জানা গেছে, ধীরাজ পাতিল (৫৫) নামে ওই ব্যক্তি তাঁর মরিস গ্যারেজ উইন্ডসর গাড়ি চালিয়ে শনিবার ভোরে অফিস যাচ্ছিলেন।

চলন্ত গাড়িতে আচমকা হার্ট অ্যাটাক চালকের, পরে মৃত্যু! নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 15 March 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের কোলহাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। অফিসে যাওয়ার সময় হঠাৎই হার্ট অ্যাটাক করে এক ব্যক্তির। গাড়ি চালিয়ে অফিস যাচ্ছিলেন ফলে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় ও পর পর অন্যান্য গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় তাঁর। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধীরাজ পাতিল (৫৫) নামে ওই ব্যক্তি তাঁর মরিস গ্যারেজ উইন্ডসর গাড়ি চালিয়ে শনিবার ভোরে অফিস যাচ্ছিলেন। একটি ফ্লাইওভারের কাছে আসতেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি একটি অটোরিকশা, একটি গাড়ি, একটি মোটরসাইকেল ও আরও একাধিক গাড়িতে ধাক্কা মারে। অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। পুলিশ প্রথমে দুর্ঘটনার কারণ জানতে না পারলেও পরে ময়নাতদন্ত করা হয় চালকের দেহের।

জানা যায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন, যার জন্যই দুর্ঘটনা।


```