
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 February 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আলিপুর এলাকায় এক ১৮ মাসের শিশুকে পিষে দিল গাড়ি। শনিবার সকালের ঘটনা। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮.২০ নাগাদ পুলিশের কাছে খবর আসে মুখমেলপুর এলাকার ফিরনি রোডে একটি দুর্ঘটনা হয়েছে। সেই মতো ঘটনাস্থলে গিয়ে গাড়িটি দেখতে পান আধিকারিকরা। গাড়ির চালক ১৫ বছরের কিশোর ও তাঁর ভাইকে (যিনি গাড়ির মালিক) গ্রেফতার করেন তাঁরা।
এদিকে বাচ্চাটিকে তাঁর কাকা নিকটবর্তী সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানানো হয়, তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তা থেকেই মৃত্যু হয়েছে।
আপাতত বাচ্চাটির দেহ বাবু জগজীবন রাম হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।