Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ! দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, ঝলসে মৃত্যু ৫ জনের

মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বাস ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দাউদাউ করে গাড়িতে আগুন জ্বলে ওঠে। ঝলসে মৃত্যু হয় পাঁচ জনের।

উত্তরপ্রদেশে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ! দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, ঝলসে মৃত্যু ৫ জনের

শেষ আপডেট: 12 February 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো:  ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরপ্রদেশে। সোমবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বাস ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দাউদাউ করে গাড়িতে আগুন জ্বলে ওঠে। ঝলসে মৃত্যু হয় পাঁচ জনের।

মথুরার মহাবন এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মারুতি সুজুকি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সেসমময় উত্তরপ্রদেশের আগ্রা থেকে নয়ডায় যাচ্ছিল বাসটি। কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বাসে। ওই বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এরপরই গাড়িতে আগুন লেগে যায়। বাসযাত্রীরা কোনওমতে আগুনের গ্রাস থেকে পালিয়ে বাঁচেন। কিন্ত গাড়ির ভিতরে আটকে পড়েন যাত্রীরা। জীবন্ত পুড়ে মৃত্যু হয় পাঁচ যাত্রীর।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি টায়ার ফাটায় বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ধাক্কা লাগার পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। বাসযাত্রীরা দ্রুত নেমে যান। কেউ কেউ জানলা দিয়েও বেরিয়ে আসেন। কিন্তু গাড়ির যাত্রীরা বেরোতে পারেননি। চালক-সহ ভিতরে থাকা পাঁচ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। দমকল এবং পুলিশকর্মীরা এসে বাস ও গাড়ির আগুন নেভান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এখনও পর্যন্ত মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটিতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


```