Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ানাডে প্রিয়ঙ্কাকেই যোগ্য বলে দাবি রাহুলের, বোন ছাড়া কাউকে ভাবতে পারেন না দাদা

বুধবার কেরলের ওয়ানাড কেন্দ্রে ভোট রাজনীতিতে অভিষেক হতে চলা প্রিয়ঙ্কা মনোনয়ন জমা দেবেন।

ওয়ানাডে প্রিয়ঙ্কাকেই যোগ্য বলে দাবি রাহুলের, বোন ছাড়া কাউকে ভাবতে পারেন না দাদা

ফাইল ছবি

শেষ আপডেট: 22 October 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন, মঙ্গলবার বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার হয়ে প্রচারে ঢাক পেটালেন কংগ্রেস নেতা দাদা রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, ওয়ানাডের প্রকৃত সমস্যা, দাবিদাওয়া তুলে ধরার জন্য প্রিয়ঙ্কার মতো যোগ্য প্রার্থী আর হতে পারে না। আগামিকাল, বুধবার কেরলের ওয়ানাড কেন্দ্রে ভোট রাজনীতিতে অভিষেক হতে চলা প্রিয়ঙ্কা মনোনয়ন জমা দেবেন।

দাদার মতে, ওয়ানাডের সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে তাঁর বোনের মতো যোগ্য প্রার্থী আর নেই। রাহুল এক এক্সবার্তায় লিখেছেন, ওয়ানাডের মানুষ আমার হৃদয়ে বিশেষ আসন পেতে রয়েছেন। তাঁদের জন্য আমার বোন প্রিয়ঙ্কার থেকে যোগ্য প্রার্থী আর কাউকে আমি ভাবতেই পারি না। আমি নিশ্চিত সে ওয়ানাডের প্রয়োজন, আশা-আকাঙ্ক্ষার কথা সংসদে তুলে ধরবে।

কেরলের ওয়ানাড কেন্দ্রের উপনির্বাচনে আগামিকাল, বুধবার মনোনয়নপত্র জমা দেবেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। দলীয় সূত্রে সোমবার জানা গিয়েছে, প্রিয়ঙ্কার মনোনয়ন জমায় উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং দাদা তথা এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। 

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বুধবার, ২৩ অক্টোবর রাহুল ও প্রিয়ঙ্কা একটি বর্ণাঢ্য রোড শো করে জেলা কালেক্টর অফিসে যাবেন। বেলা ১১টায় রোড শো শুরু হবে কালপেট্টা নিউ বাসস্ট্যান্ড থেকে, দুপুর ১২টায় মনোনয়ন জমা দেবেন কংগ্রেস প্রার্থী।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ নেতা মনোনয়ন জমার অনুষ্ঠানে হাজির থাকবেন। ওয়ানাডে জিতলে রাজনৈতিক জীবনের পাঁচ বছর পর প্রথম লোকসভা সদস্য হিসেবে সংসদে পা রাখবেন ৫২ বছর বয়সি গান্ধী পরিবারের লাডলি। 

কেরলে অতিবৃষ্টির জেরে ধসে বিধ্বস্ত হয়েছিল ওয়ানাড।  এই কেন্দ্র থেকেই জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্রটি বেছে নেওয়ায় ওয়ানাড কেন্দ্রটির এমপি পদ শূন্য হয়। এবার সেই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

ওয়ানাড কংগ্রেসের পুরনো জেতা আসন। ২০১৯ সালে রাহুল গান্ধী এই কেন্দ্র থেকেই জিতে লোকসভায় পা রেখেছিলেন। কেননা সেবার উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্রে তিনি হেরে গিয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছে। তারপর বিভিন্ন রাজনৈতিক জল উঁচু, জল নিচু ঘটনাপ্রবাহে সাংসদ পদ থেকে বিতাড়িত ও পুনরুদ্ধার ঘটে রাহুলের। চলতি বছরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গড়ে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী লোকসভায় লড়াই করে।

তা সত্ত্বেও সিপিআই সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে প্রশ্ন তুলে দেন। কিন্তু তাতেও বর্তমানে বিরোধী দলনেতা রাহুল এই কেন্দ্র থেকে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটের ব্যবধানে জেতেন। সিপিআইয়ের অ্যানি রাজা পেয়েছিলেন ২ লক্ষ ৮৩ হাজার ২৩টি ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপির কে সুরেন্দ্রন পান ১ লক্ষ ৪১ হাজার ৪৫ ভোট।

পরিসংখ্যান অনুযায়ী, দাদার সাড়ে ৩ লক্ষ ব্যবধানের মার্জিনকে পুঁজি করে ওয়ানাড জয়ে নামতে চলেছেন প্রিয়ঙ্কা। আর তাঁর জমি তিনি তৈরি করে রেখেছেন প্রাকৃতিক বিপর্যয়ের সময় থেকেই। ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাডে দাদা-বোন মিলে উদ্ধারকাজ দেখতে পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এমনিতেই কংগ্রেসে গান্ধী পরিবারের প্রতি সীমাহীন আনুগত্য রয়েছে। তাই প্রিয়ঙ্কার মনোনয়ন নিয়ে এখন থেকেই কেরল কংগ্রেসে নতুন করে প্রাণ ফিরে এসেছে।


```