Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে অভিযুক্ত ৪ ভারতীয়র জামিন কানাডার আদালতে

খুনের অভিযোগে করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রিত সিং এবং করণপ্রিত সিং নামে চার যুবককে গ্রেপ্তার করা হয়।

খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনে অভিযুক্ত ৪ ভারতীয়র জামিন কানাডার আদালতে

খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 January 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে অভিযুক্ত চার ভারতীয়কেই জামিনে মুক্তি দিল কানাডার আদালত। ৪৫ বছর বয়সি হরদীপ সিং নিজ্জরকে ২০২৩ সালের ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ার সুরে-তে গুরু নানক শিখ গুরুদ্বারের সামনে খুন করা হয়। খলিস্তানি জঙ্গি নিজ্জরের বিরুদ্ধে ভারতে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, যাকে দেশের গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন খুঁজে বেড়াচ্ছিল।

খুনের অভিযোগে করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রিত সিং এবং করণপ্রিত সিং নামে চার যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ ফার্স্ট ডিগ্রি খুন এবং খুনের চক্রান্ত করার অভিযোগ এনেছিল। এখন এই খুনের মামলার বিচার ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টে হস্তান্তরিত করা হয়েছে। শুনানির ধার্য হয়েছে ১১ ফেব্রুয়ারি। এই খুনের পর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বয়ং পার্লামেন্টে ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। যে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ভারত সরকার।

উল্লেখ্য, এই চার ভারতীয়কে কানাডার বিভিন্ন প্রান্ত থেকে ২০২৪ সালের মে মাসে গ্রেফতার করেছিল রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। কিন্তু, আদালতে যথোপযুক্ত তথ্যপ্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয় পুলিশ। যার জেরে আদালতের সমালোচনার মুখেও পড়ে তারা। সেই কারণে চারজন বিচারপ্রার্থীকে তথ্যপ্রমাণের দীর্ঘসূত্রিতার কারণে আদালত জামিন দেয়।

আদালতের রেকর্ড অনুসারে এই চারজনের নামের পাশে এন লেখা রয়েছে। যার অর্থ নট ইন কাস্টডি অর্থাৎ হেফাজতে নেই। যার মানে এরা বর্তমানে জেল হেফাজতে নেই, কিংবা জামিনে মুক্ত অথবা শর্তসাপেক্ষে পরবর্তী শুনানি পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে।


```