Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নারীর কৌমার্য পরীক্ষা অসাংবিধানিক, স্বামীর আর্জি খারিজ ছত্তীসগড় হাইকোর্টে

ছত্তীসগড় হাইকোর্টের বিচারপতি অরবিন্দকুমার বর্মা আবেদনকারী স্বামীর আর্জি খারিজ করে দিয়ে এই রায় দিয়েছেন।

নারীর কৌমার্য পরীক্ষা অসাংবিধানিক, স্বামীর আর্জি খারিজ ছত্তীসগড় হাইকোর্টে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: কোনও নারীর কৌমার্য পরীক্ষা অসাংবিধানিক। একটি মামলায় এই তাৎপর্যপূর্ণ রায় দিল ছত্তীসগড় হাইকোর্ট। আদালত নির্দেশে বলেছে, নারীর সতীত্ব পরীক্ষা করা বা কৌমার্য পরীক্ষা অসাংবিধানিক এবং তা ভারতের সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী। 

ছত্তীসগড় হাইকোর্টের বিচারপতি অরবিন্দকুমার বর্মা আবেদনকারী স্বামীর আর্জি খারিজ করে দিয়ে এই রায় দিয়েছেন। মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে সন্তান উৎপাদনে অক্ষমতার অভিযোগ আনায় ওই ব্যক্তি স্ত্রীর চরিত্রে কলঙ্ক লেপনের উদ্দেশ্যে কৌমার্য পরীক্ষার আর্জি জানিয়েছিলেন হাইকোর্টে।

আদালত রায়ে বলেছে, আবেদনকারী স্বামী তাঁর স্ত্রীর বিরুদ্ধে সতীত্ব পরীক্ষার দাবি জানিয়েছিলেন যা সংবিধান বিরুদ্ধ। অসাংবিধানিক এই আর্জি সংবিধানের ২১ নম্বর ধারা ভঙ্গ করে। কারণ ওই ধারায় মহিলাদের সম্মানরক্ষার অধিকারের কথা দেওয়া হয়েছে। কোনও মহিলাকে তাঁর কুমারিত্ব পরীক্ষার জন্য বাধ্য করা যায় না।

ওই মহিলা রায়গড়ের পারিবারিক আদালতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪ ধারায় স্বামীর কাছে খোরপোশের আবেদন করেন গত ২ জুলাই, ২০২৪ সালে। তিনি স্বামীর কাছ থেকে মাসে ২০,০০০ টাকা দাবি করেন। ২০২৩ সালে বিয়ের পর থেকে দম্পতির সম্পর্কের অবনতি হতে থাকে। স্ত্রীর দাবি অনুযায়ী তাঁর স্বামী সন্তান উৎপাদনে অক্ষম। যার ফলে তাঁদের শারীরিক সম্পর্ক হতো না।

তিনি বাপেরবাড়িতে সেকথা জানিয়ে ওই স্বামীর সঙ্গে থাকতে অস্বীকার করেন। তখন স্বামী তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, স্ত্রীর চরিত্র ভাল নয়। জামাইবাবুর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক রয়েছে। এরপর পারিবারিক আদালতে কৌমার্য পরীক্ষার দাবি জানালে স্বামীর আর্জি খারিজ হয়ে যায়। এবং তিনি হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন।


```