Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রের কর্মীদের জন্য সুখবর, অষ্টম পে কমিশন গঠনে অনুমোদন ক্যাবিনেটের

অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে।

কেন্দ্রের কর্মীদের জন্য সুখবর, অষ্টম পে কমিশন গঠনে অনুমোদন ক্যাবিনেটের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 January 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! অষ্টম বেতন কমিশন গঠন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং পেনশনভোগীদের ভাতা পর্যালোচনা করে সময়ানুগ পে স্ট্রাকচার তৈরি হবে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে। আলোচনার শেষে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা জানান। উল্লেখ্য, সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল ২০১৬ সালে, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের শেষে।

মন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই কমিশনের চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়োগ করবে সরকার। ২০২৬ সালে মেয়াদ উত্তীর্ণ হতে চলা সপ্তম বেতন কমিশনের আগেই যাতে কর্মচারীদের সময়মতো বেতন কাঠামো সংশোধিত হয় সেই লক্ষ্যেই আগেভাগে অষ্টম কমিশন গঠিত হল। প্রসঙ্গত, এক কোটির বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী দীর্ঘদিন ধরে অষ্টম পে কমিশন গঠনের দিকে চাতকের মতো তাকিয়ে ছিলেন। তবে দিল্লি বিধানসভা ভোটের আগে এই ঘোষণা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতি ১০ বছর অন্তর কেন্দ্র বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য পে কমিশন গঠন করে থাকে। সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল সদ্য প্রয়াত মনমোহন সিংয়ের জমানায়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি। পরের বছর কমিশন প্রথম সুপারিশ করে। ২০১৬ সালের ১ জানুয়ারি সেই সুপারিশ কার্যকর হয়েছিল। সেই হিসাবে অষ্টম কমিশনের সুপারিশ আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।


```