Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিয়ঙ্কার মার্জিন বেড়ে ৩ লক্ষ, উপনির্বাচনে জোর লড়াই এনডিএ-ইন্ডিয়ার

পাঞ্জাবের ৩টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস এগিয়ে একটিতে।

প্রিয়ঙ্কার মার্জিন বেড়ে ৩ লক্ষ, উপনির্বাচনে জোর লড়াই এনডিএ-ইন্ডিয়ার

প্রিয়ঙ্কা গান্ধী। ফাইল ছবি।

শেষ আপডেট: 23 November 2024 11:27

দ্য ওয়াল ব্যুরো: দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলগণনার সঙ্গে ১৫ রাজ্যের ৪৮ বিধানসভা ও ২ লোকসভার উপনির্বাচনের ভোট প্রবণতাও চলে এসেছে। পাঞ্জাবের ৩টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস এগিয়ে একটিতে। সিকিমের ২টি বিধানসভা উপনির্বাচনের ২টিতে সিকিম ক্রান্তিকারি মোর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে।

কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রে প্রিয়ঙ্কা গান্ধী বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ৩ লক্ষের বেশি ভোটের বিপুল মার্জিনে এগিয়ে থাকলেও চেলাক্কারা বিধানসভা কেন্দ্রে বাম গণতান্ত্রিক মোর্চার সমর্থকরা ইতিমধ্যেই মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছেন। সেখানে বামফ্রন্ট প্রার্থী জেতার মতো মার্জিনে এগিয়ে গিয়েছেন। উত্তরপ্রদেশে ৬টি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী এবং সমাজবাদী পার্টি ৩টি এগিয়ে রয়েছেন।

অসমের পাঁচটি আসনের মধ্যে এনডিএ জোট প্রার্থী চারটি এগিয়ে রয়েছেন। কর্নাটকের সান্ডুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নিকটতম বিজেপির প্রার্থীর থেকে সাত হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে গিয়েছেন। কেরলের পালাক্কাড়ে কংগ্রেস প্রার্থী মাত ৭০০ ভোটে এগিয়ে রয়েছেন। রাজস্থানের সাতটি আসনের মধ্যে বিজেপি ৩টিতে এগিয়ে। কংগ্রেস ২টিতে এবং ভারত আদিবাসী পার্টি দুটি আসনে এগিয়ে রয়েছে।


```