Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরের পুঞ্চে দুর্ঘটনা, খাদে বাস উল্টে মৃত ২, আহত একাধিক

এদিন সকালে বাসটি যাত্রীদের নিয়ে মেন্ধার উদ্দেশে রওনা দিয়েছিল। খোর ধারায় দুর্ঘটনাটি ঘটে। গভীর খাদে উল্টে যায় বাসটি।

জম্মু-কাশ্মীরের পুঞ্চে দুর্ঘটনা, খাদে বাস উল্টে মৃত ২, আহত একাধিক

ছবি-গুগল

শেষ আপডেট: 6 May 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ল যাত্রীবাহী বাস। মঙ্গলবার পুঞ্চ জেলার দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই যাত্রী। আহতের সংখ্যা একাধিক (Bus Plunges Into Gorge in Jammu Kashmir's Poonch)। 

স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, এদিন সকালে বাসটি যাত্রীদের নিয়ে মেন্ধার উদ্দেশে রওনা দিয়েছিল। খোর ধারায় দুর্ঘটনাটি ঘটে। গভীর খাদে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যাত্রীর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ভারতীয় সেনাবাহিনীর একটি দল। উদ্ধারকার্যে সাহায্য করতে এগিয়ে আসে স্থানীয়রাও। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। প্রাথমিক অনুমান, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। '

গত রবিবার খাদে গাড়ি পড়ে (Vehicle Plunges Into Gorge) মৃত্যু হয় তিন সেনা জওয়ানের। পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সেনাবাহিনীর গাড়িটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল। ব্যাটারি চশমার কাছে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়।  

গত মার্চে একইভাবে ট্রাক খাদে পড়ে মৃত্যু হয়েছিল বিএসএফের তিন জওয়ানের। আহত হয়েছিলেন কমপক্ষে ১৪ জন। মণিপুরের সেনাপতি জেলার চাঙ্গুবুং গ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। হাসপাতালে আরও এক জওয়ানের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। 

চলতি বছরের জানুয়ারিতে জম্মু-কাশ্মীরের(Jammu and Kashmir) কিস্তওয়াড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন যাত্রীকে নিয়ে গভীর খাদে পড়ে গিয়েছিল একটি গাড়ি। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল বলে খবর। 

গত বছর ডিসেম্বরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি গাড়ি ১৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছিল। নিহত হয়েছিলেন পাঁচ জওয়ান। আহতের সংখ্যাও ছিল একাধিক। রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গিয়েছিল বলেই উঠে এসেছিল প্রাথমিক তদন্তে।


```