Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৫ সদস্য

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ওই গাড়িতে চেপে কৈলাদেবী দর্শন করতে গিয়েছিল পরিবারটি।

ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৫ সদস্য

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 25 December 2024 10:55

দ্য ওয়াল ব্যুরো : ভয়াবহ বাস দুর্ঘটনা রাজস্থানের করৌলি জেলায়। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন মারা গিয়েছেন। জানা গিয়েছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতের সংখ্যা কমপক্ষে ১৫। স্থানীয় হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে একটি বেসরকারি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটো গাড়ির গতি এতটাই বেশি ছিল যে সামনের অংশটা একেবারে থেঁতলে গিয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, মৃতদের নাম নয়ন দেশমুখ (৬৫), স্ত্রী অনিতা (৬০), মেয়ে মনস্বী (২৫), ছেলে খুশ (২৪) এবং বোন প্রীতি ভাট। আহতদের গঙ্গাপুর সিটি হাসপাতালে চিকিৎসা চলছে। 

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ওই গাড়িতে চেপে কৈলাদেবী দর্শন করতে গিয়েছিল পরিবারটি। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা সকলেই বরোদার বাসিন্দা। 

ঘটনাস্থলে গিয়েছেন DM নীলাভ সাক্সেনা, SP ব্রিজেশ জ্যোতি উপাধ্যায় এবং ASP গুমনারাম। আহতদের ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।


```