Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, মৃত একাধিক, ১৪ জনের চাপা পড়ার আশঙ্কা

মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় এই ঘটনা ঘটে। সেই সকলেই ওই বহুতলে কাজ করছিলেন।

বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, মৃত একাধিক, ১৪ জনের চাপা পড়ার আশঙ্কা

ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল

শেষ আপডেট: 22 October 2024 19:59

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে বড়সড় দুর্ঘটনা। ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নীচে ১৪ জনের আটকে থাকার আশঙ্কা। সকলেই শ্রমিক বলে জানা গেছে। 

মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় এই ঘটনা ঘটে। সেই সকলেই ওই বহুতলে কাজ করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপরই দেখা যায় ওই বহুতল ভেঙে পড়েছে। গোটা এলাকা ধুলোয় ভরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। 

এরপর দমকল উদ্ধারকাজ শুরু করলে তিনজনের দেহ উদ্ধার হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা কারণ এখনও ১৪ জনের খোঁজ মিলছে না। সকলেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। 

কী কারণে এই দুর্ঘটনা? অনেকে মনে করছেন বেঙ্গালুরুতে বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। লাগাতার বর্ষণের ফলে বাড়ি ভেঙে পড়তে পারে মাটি আলগা হয়ে। কিন্তু কারও কারও সন্দেহ নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছিল তাই এই দুর্ঘটনা। আসল বিষয়টি কী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। 


```