Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তসর, পচমপল্লি, মঙ্গলগিরির পর এবার বাজেট পেশে কী শাড়ি পরলেন নির্মলা? 

ইতিমধ্যেই সংসদে পৌঁছে গিয়েছেন। এবং চিরাচরিত প্রথা অনুযায়ী চিত্রসাংবাদিকদের জন্য পোজ দিয়েছেন। প্রতিবছর তাঁর এইদিনের জন্য বাছা শাড়িও খবরের চর্চার বিষয় হয়ে ওঠে।

তসর, পচমপল্লি, মঙ্গলগিরির পর এবার বাজেট পেশে কী শাড়ি পরলেন নির্মলা? 

নির্মলা সীতারামন।

শেষ আপডেট: 23 July 2024 10:52

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই সংসদে পৌঁছে গিয়েছেন। এবং চিরাচরিত প্রথা অনুযায়ী চিত্রসাংবাদিকদের জন্য পোজ দিয়েছেন। প্রতিবছর তাঁর এইদিনের জন্য বাছা শাড়িও খবরের চর্চার বিষয় হয়ে ওঠে। এবার রেকর্ড ভেঙে সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে এলেন সাদা সিল্কের শাড়ি, মেজেন্টা রঙের পাড়ের উপর সোনালি সুতোর কাজ করা।

এর আগে লোকসভা ভোটের প্রাক্কালে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নির্মলা নীল-ক্রিম রঙের হাতে বোনা তসর পরেছিলেন, তাতে ছিল কাঁথা স্টিচের কাজ। লাল রঙের বহিখাতা বা একটি ট্যাব ছিল তাঁর হাতে। এবারেও বাজেটের প্রতীকী হিসেবে ওই লাল বহিখাতা বা ট্যাব ছিল নির্মলার সঙ্গে। ২০১৯ সালে সীতারামনের পরনে ছিল একটি উজ্জ্বল গোলাপি রঙের সোনালি পাড়ের মঙ্গলগিরি শাড়ি। উল্লেখ্য, সেটাই ছিল তাঁর প্রথম বাজেট পেশ। এবং ব্রিফকেসে বন্দি বহিখাতার জায়গায় একটি লাল রেশমি কাপড়ে মুড়ে নিয়ে এসেছিলেন।


২০২০ সালে সীতারামন বাজেটের দিন পরেছিলেন একটি একটি উজ্জ্বল হলুদ-সোনালি রঙের শাড়ি। তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ। হলুদ রঙ হল সমৃদ্ধির প্রতীক। ২০২১ সালে নির্মলার পরনে ছিল লাল এবং অফ হোয়াইট রঙের পচমপল্লি সিল্ক। যার আঁচলে ছিল ইক্কত নকশার কাজ। পচমপল্লি ইক্কত পরম্পরাগতভাবে তৈরি হয় তেলঙ্গানার ভুড়ান পচমপল্লিতে। যাকে ভারতের রেশম শহর বলে ডাকা হয়।

২০২২ সালে নির্মলা সীতারামন পরেছিলেন একটি বোমকাই শাড়ি। ওড়িশার এই শাড়িটিও খুব একটা জমকালো ছিল না। নির্মলা কোনওদিনই জমকালো কাজের শাড়ি পরেন না। রাস্টি ব্রাউন রঙের এই শাড়িটিতে বাদামি ও লাল রঙের পাড়ের কাজ ছিল। গতবছর নির্মলা পরেছিলেন মন্দিরের কাজ করা একটি শাড়ি। যার পাড় ছিল কালো রঙের। লালের উপর সোনালি কাজ করা শাড়িতে বিদূষীর মতো লাগছিল নির্মলাকে।


```