Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটে কীসের দাম কমল, বাড়ল, একনজরে জেনে নিন

একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত বাজেটে দাম কমা-বাড়ার খতিয়ানের দিকে।

বাজেটে কীসের দাম কমল, বাড়ল, একনজরে জেনে নিন

বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

শেষ আপডেট: 24 July 2024 15:16

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বাজেটেই গরিব-মধ্যবিত্ত মানুষ তাকিয়ে থাকেন কোন জিনিসের দাম বাড়ল, আর কোন জিনিসের দাম কমল সেইদিকে। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত বাজেটে দাম কমা-বাড়ার খতিয়ানের দিকে।

দাম কমল
১) মোবাইল ফোন, মোবাইল চার্জার: মোবাইল ও মোবাইলের অ্যাসেসোরির উপর ১৬ শতাংশ বহিঃশুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 
২) সোনা-রুপো এবং প্ল্যাটিনাম: বহুমূল্য দুই ধাতু সোনা ও রূপোর উপর ৬ শতাংশ করে অন্তঃশুল্ক কমছে। প্ল্যাটিনামের উপর অন্তঃশুল্ক কমছে ৬.৫ শতাংশ। 
৩) ক্যানসার চিকিৎসার অত্যাবশ্যকীয় তিনটি ওষুধের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হল।  
৪) দাম কমছে সৌর প্যানেল নির্মাণে ব্যবহৃত মূল সামগ্রীর
৫) ই-কমার্সের ক্ষেত্রে টিডিএস (উৎস্যমূলে কর) রেট ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে
৬) ফেরোনিকেট, ব্লিস্টার কপারের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হল। 
৭) সস্তা হবে ক্যামেরার লেন্স
৮) সস্তা হচ্ছে লিথিয়াম-আয়ন ব্যাটারি 
৮)বৈদ্যুতিক গাড়ি

দাম বাড়ল

১) জৈব ক্ষতিসাধন প্লাস্টিকের ক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেটের অন্তঃশুল্ক বৃদ্ধি পেয়ে ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
২) নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর উপর কর ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হবে। 
৩) ১২ মাসের বেশি শেয়ার ধরে রাখলে ২.৫ শতাংশ বেশি কর দিতে হবে।


```