Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাজেটে আয়করে বড় ছাড়, কর হারের নতুন কাঠামো ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

চাকরিজীবি ও মধ্যবিত্ত শ্রেণির প্রত্যাশার কথা মাথায় রেখে সাধারণ বাজেটে আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেটে আয়করে বড় ছাড়, কর হারের নতুন কাঠামো ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

নির্মলা সীতারামন

শেষ আপডেট: 23 July 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: চাকরিজীবি ও মধ্যবিত্ত শ্রেণির প্রত্যাশার কথা মাথায় রেখে সাধারণ বাজেটে আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এদিন বাজেট ঘোষণার একেবারে শেষ পর্যায়ে এসে অর্থমন্ত্রী বলেন, কর কাঠামোর সরলীকরণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তা মাথায় রেখে নতুন কর ব্যবস্থায় চাকরিজীবিদের সুবিধার জন্য নতুন ঘোষণা করছি। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ এর আগে ৫০ হাজার টাকা বাদ যেত। এবার তা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। শুধু তাই নয়, পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল।

নির্মলা সীতারামন জানিয়েছেন, নতুন কর ব্যবস্খায় কর হারের নতুন স্ল্যাব হবে এই রকম। ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে কর আদায়ের হার হবে শূন্য অর্থাৎ ০ %। ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন কর হার হবে ৫ শতাংশ। ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর ধার্য করা হবে। ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার হবে ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর আদায় করা হবে। আর কারও আয় ১৫ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

নির্মলা সীতারামন এদিন বলেন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের বর্ধিত ছাড়ের জন্য ৪ কোটি বেতনভুক ও পেনশনভোগী উপকৃত হবেন। আর নয়া করা কাঠামোর জন্য চাকরিজীবিদের বছরে কম করে ১৭ হাজার টাকা সাশ্রয় হবে।


```