Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইপোকে পদ থেকে সরিয়ে দল থেকেও তাড়িয়ে দিলেন পিসি, মায়াবতীর সংসারে তোলপাড় 

সেই সঙ্গে ভাইপোর শ্বশুর অশোক সিদ্ধার্থকেও দল থেকে তাড়িয়ে দিয়েছেন তিনি। দুজনের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগে পদক্ষেপ করেছেন তিনি।

ভাইপোকে পদ থেকে সরিয়ে দল থেকেও তাড়িয়ে দিলেন পিসি, মায়াবতীর সংসারে তোলপাড় 

মায়াবতী ও আকাশ আনন্দ।

শেষ আপডেট: 3 March 2025 21:16

দ্য ওয়াল ব্যুরো: বহুজন সমাজ পার্টির (BSP) জাতীয় সমন্বয়কের পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে (Akash Anand) রবিবার  সরিয়ে দিয়েছিলেন মায়াবতী (Mayawati)। এক বছরের মধ্যে দ্বিতীয়বার পদ থেকে অপসারণ করেন আকাশকে। সোমবার তাঁকে দল থেকেই বহিষ্কার করলেন পিসি। সেই সঙ্গে ভাইপোর শ্বশুর অশোক সিদ্ধার্থকেও দল থেকে তাড়িয়ে দিয়েছেন তিনি। দুজনের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগে পদক্ষেপ করেছেন তিনি।

রবিবারই বহুজন সমাজ পার্টির নতুন আহ্বায়ক করা হয়ে আকাশের বাবা, তথা মায়াবতীর ভাই আনন্দ কুমারকে।

পড়াশুনোর সুত্রে বিদেশে বেড়ে ওঠা বছর তিরিশের আকাশকে মায়াবতী তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছিলেন। ২০২৩-এ ভাইপোকে দলের জাতীয় সমন্বয়কারীর পদে বসান। মায়াবতীর পরেই দলের দ্বিতীয় সর্বচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন ওই তরুণ।

গত বছর লোকসভা ভোটের প্রচার শুরুর পর আচমকাই আকাশকে ওই পদ থেকে সরিয়ে দেন মায়াবতী। দলের তরফে বলা হয় আরও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই পদক্ষেপ। পরে জানা যায়, আকাশের তীব্র বিজেপি (BJP) বিরোধিতায় লাগাম টানতেই পদ থেকে সরান মায়াবতী। তিনি মনে করেছিলেন, বিএসপির অতি বিজেপি বিরোধিতার সুবিধা কংগ্রেসের পক্ষে যাবে।

তবে লোকসভা ভোট মিটতেই ভাইপোকে পদে ফিরিয়ে আনেন। তারপর বছর ঘোরার আগে পদ থেকে সরিয়ে দল থেকেও বহিষ্কার করলেন।

বিএসপি সুত্রে জানা যাচ্ছে, আকাশ আসলে তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় চলছিলেন। মাস কয়েক আগে অশোককেও দলের পদ থেকে সরান মায়াবতী। বিএসপি সুপ্রিমোর কাছে খবর পৌঁছায় আকাশকে নিয়ে দলে ঘোঁট পাকাচ্ছেন অশোক। তাতেই চটেছেন মায়াবতী।  

ওয়াকিবহাল মহল মনে করছে, দলে কেউই শৃঙ্খলার ঊধ্বে নন, বার্তা দিতেও প্রবীণ নেত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। গত পাঁচ-ছয় বছর যাবত বহুজন সমাজ পার্টির খারাপ অবস্থা যাচ্ছে। উত্তর প্রদেশে তিনবার সরকার পরিচালনা করা বিএসপির এখন সে রাজ্যে বিধায়ক মাত্র দু’জন। দলের ভোট ছয় শতাংশে নেমে গিয়েছে। গত লোকসভা ভোটেও ভরাডুবি হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিপক্ষ সমাজবাদী পার্টি বিরোধী দলের মর্যাদা নিয়ে রাজনীতি করছে। স্বভাবতই দলকে ফের আগের অবস্থায় ফেরাতে চাইছেন তিনি।

মায়াবতীর সিদ্ধান্তের পর বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, বিএসপি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই দলে মায়াবতীর পরিবারতন্ত্রই শেষ কথা।


```