Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএসএনএলের বড় ধামাকা, ৪জি আসছে ডিসেম্বরে, নতুন বছর পড়লেই ৫জি চমক

ডিসেম্বরের মধ্যেই ৪জি পরিষেবা চালু করতে চলেছে রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। ধাপে ধাপে পরিষেবা চালুর কথা বলেছে বিএসএনএল।

বিএসএনএলের বড় ধামাকা, ৪জি আসছে ডিসেম্বরে, নতুন বছর পড়লেই ৫জি চমক

শেষ আপডেট: 28 October 2023 20:52

দ্য ওয়াল ব্যুরো: ঘুরে দাঁড়াচ্ছে বিএসএনএল। ডিসেম্বরের মধ্যেই ৪জি পরিষেবা চালু করতে চলেছে রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। ধাপে ধাপে পরিষেবা চালুর কথা বলেছে বিএসএনএল। নতুন বছর পড়তেই চালু হবে ৫জি।

বিএসএনএল জানিয়েছে, শুরুতে অল্প পরিসরে ৪জি চালু হবে। ২০২৪ সালের জুন মাসের মধ্যে গোটা দেশেই ৪জি চালু হবে।

আশা ছিল, এ বার ৪জি পাবেন বিএসএনএল গ্রাহকেরা। ১৫ অগস্ট থেকে তা ধাপে ধাপে চালুর আশ্বাস দিয়েছিলেন সংস্থার সিএমডি পি কে পুরওয়ার। সে দিন প্রধানমন্ত্রী ওই পরিষেবার উদ্বোধনে আগ্রহী বলেও জানিয়েছিলেন। কিন্তু তা হয়নি। প্রতিদ্বন্দ্বী বেসরকারি সংস্থাগুলি যখন ৫জি আনছে, তখন ৪জি-ই আসেনি রাষ্ট্রায়ত্ত বিএসএনএলের। কেন্দ্র আশ্বস্ত করছে। কিন্তু সংস্থার কর্মী ইউনিয়ন বিএসএনএলইউয়ের দাবি, আশ্বাস ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকার কোনও রসদ জোগাচ্ছে না সরকার। তাই এত গড়িমসি। শেষ অবধি সুখবর দিতে চলেছে বিএসএনএল।

রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা সি ডট-এর সঙ্গে জোট বেঁধে দেশীয় ৪জি প্রযুক্তি তৈরির বরাত পায় টাটাদের টিসিএস ও তেজস। বিভিন্ন সার্কলে পরীক্ষামূলক ব্যবহারের জন্য ৬০০০টি ৪জি বিটিএসের যন্ত্র কেনার বরাত দেয় বিএসএনএল। 

এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম ও রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, ৪জি থেকে শীঘ্রই ৫জি পরিষেবাতে উন্নীত করা হবে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল-কে। এখানেই শেষ নয়। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানির বিস্তারে ১.৩৫ লক্ষ টেলিকম টাওয়ারের সাহায্য নেওয়া হবে। সূত্রের খবর, দেশীয় প্রযুক্তিকে উন্নত করতে টেলিকম উন্নয়ন খাতে বছরে ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগে বছরে এই পরিসংখ্যান ছিল ৫০০ কোটি টাকা। 

এদিকে আইফোনে এয়ারটেলের ৫জি পরিষেবা চালু হয়ে যাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সমস্যের মধ্যে। ভারতে এয়ারটেলের ৫জি সার্ভিস পাওয়া যাবে ৪জি পরিষেবার খরচে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ৫জি চমক আনবে বিএসএনএলও।


```