Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভুল করে সীমান্ত পেরোলেন বিএসএফ জওয়ান, আটক করল পাকিস্তান সেনা

বুধবার একদিকে যখন পহেলগাম নিয়ে ব্যস্ত সকলে। শক কাটাতে পারেননি দেশের অধিকাংশ মানুষ। তখন ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পেরোলেন বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সিং।

ভুল করে সীমান্ত পেরোলেন বিএসএফ জওয়ান, আটক করল পাকিস্তান সেনা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 April 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে ভুল করে পাকিস্তানে ঢুকে পড়লেন বিএসএফ জওয়ান। বুধবার দুপুরে প্রতিবেশী দেশে পা রাখতেই তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানরা। সেনা সূত্রে খবর, আপাতত হেফাজতে নেওয়া হয়েছে। 

বুধবার একদিকে যখন পহেলগাম নিয়ে ব্যস্ত সকলে। শক কাটাতে পারেননি দেশের অধিকাংশ মানুষ। তখন ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পেরোলেন বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সিং। তিনি একটি খামারের কাছে ডিউটি দিচ্ছিলেনস রুটিন ভিজিটের সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। 

অজান্তে এমন কাজ করে ফেললেও সঙ্গে সঙ্গে তাঁরে ফেলেন পাকিস্তান রেঞ্জার্স অর্থাৎ পাকিস্তান সেনার সদস্যরা। সেনা সূত্রে জানা গেছে, সিং ইউনিফর্মে ছিলেন, হাতে ছিল সার্ভিস রাইফেল। তিনি ছিলেন কয়েকজন কৃষকের সঙ্গে, বিশ্রামের জন্য ছায়া খুঁজতে গিয়ে এই ঘটনা হয়।

এই ঘটনার পর ভারতীয় সেনা ও পাকিস্তান রেঞ্জার্সের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য একটি পতাকা বৈঠক শুরু করেন, যাতে ওই জওয়ানকে দ্রুত মুক্তি দেওয়া যায়। তাঁকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে।

ভুলবশত সেনা জওয়ান বা সাধারণ মানুষের সীমান্ত পেরনোর ঘটনা আগেও হয়েছে। প্রোটোকল অনুযায়ী, পতাকা বৈঠকের পর এমন সমস্যার সমাধান হয়। আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়। তবে, কাশ্মীরের পহেলগামে যেহেতু মঙ্গলবারই নারকীয় সন্ত্রাসবাদী হামলা হয়েছে, মৃত্যু হয়েছে ২৬ জনের। তাই নতুন করে চির ধরেছে ভারত-পাক সম্পর্কে। এখন সাধারণ রুটিন মেনে সমাধান হবে কিনা তা সময় বলবে।


```