Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে পাক গোলাবর্ষণের আড়ালে অনুপ্রবেশের সময় খতম ৭ জইশ জঙ্গি

শুক্রবার ভোররাতের দিকে পাকিস্তানের (Pakistan) সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণের ফাঁকে এই ৭ জঙ্গি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর জইশের ৭ জঙ্গিকেই নিকেশ করে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

কাশ্মীরে পাক গোলাবর্ষণের আড়ালে অনুপ্রবেশের সময় খতম ৭ জইশ জঙ্গি

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 9 May 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের পর (Operation Sindoor) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) কাশ্মীরের সাম্বা জেলায় ৭ সন্দেহভাজন জইশ-ই-মহম্মদের (JeM) জঙ্গিকে খতম করল। শুক্রবার ভোররাতের দিকে পাকিস্তানের (Pakistan) সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণের ফাঁকে এই ৭ জঙ্গি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর জইশের ৭ জঙ্গিকেই নিকেশ করে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১টা সময় গোপন সূত্রে জঙ্গি অনুপ্রবেশের খবর মেলে। তখনই সীমান্তরক্ষীরা সাম্বা সীমান্তের কাছে কিছু সন্দেহভাজন নড়াচড়া লক্ষ্য করে। এক্স পোস্টে সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত ডিঙিয়ে কয়েকজন ভারতে ঢোকার চেষ্টা করছিল। জওয়ানরা তাদের প্রতিহত করে।

বিএসএফের তরফে একটি ভিডিও প্রকাশ করে দেখানো হয়েছে, একসঙ্গে সাত জইশ জঙ্গি অনুপ্রবেশের ফন্দি করেছিল। বিএসএফ তার জবাব দেয় এবং ধনধার-এ একটি পাকিস্তানি ছাউনি গুঁড়িয়ে দিয়েছে। তাতেই ওই সাত জঙ্গি যারা ঘাপটি মেরে ঢোকার মতলবে ছিল, তারা মারা যায়।

অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতকে জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে পাক বাহিনী। বিশেষত জইশের অপারেশনাল চিফ মাসুদ আজহারের ছোট ভাই রউফের মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকে সংগঠনের জঙ্গিরা বদলা নিতে উঠেপড়ে লেগেছে। পহলগাম কাণ্ডের পর থেকে সীমান্ত ও পাক অধিকৃত কাশ্মীর থেকে চুক্তি লঙ্ঘন করে গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। তাতে ভারতের দিকে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। অতীতের অভিজ্ঞতা বলছে, যখনই জঙ্গি অনুপ্রবেশের সময় ঘটে তখনই গোলাগুলি ছুড়তে শুরু করে পাকিস্তান। এখনও সেই ঘটনা চলছে বলে সীমান্তে অত্যন্ত সজাগ রয়েছে বিএসএফ।


```