Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেসিআর-কন্যা কবিতার তিনদিনের সিবিআই হেফাজত

গত ১৫ মার্চ হায়দরাবাদের বানজারা হিলস এলাকার বাড়ি থেকে তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে এই একই মামলায় গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেসিআর-কন্যা কবিতার তিনদিনের সিবিআই হেফাজত

ফাইল ছবি

শেষ আপডেট: 12 April 2024 16:53

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি আবগারি দুর্নীতি তদন্তে তিহার জেলে বন্দি ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে বৃহস্পতিবার জেলেই গ্রেফতার করে সিবিআই। এর আগে ইডি তাঁকে গ্রেফতার করেছিল।

শুক্রবার সিবিআই আদালতে বলে, ফোনের তথ্য উদ্ধার, জমি কেনাবেচা সম্পর্কে তাঁর বক্তব্য এবং এক মধ্যস্থের সঙ্গে তাঁর ডিল হওয়া নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কবিতাকে।

গত ১৫ মার্চ হায়দরাবাদের বানজারা হিলস এলাকার বাড়ি থেকে তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে এই একই মামলায় গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য কবিতাকে সিবিআই গ্রেফতার করে। উল্লেখ্য, বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন।

বর্তমানে বাতিল দিল্লির আবগারি নীতিতে আম আদমি পার্টিকে `খুশি` করতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে কে কবিতার বিরুদ্ধে। এজন্য একটি জমি লেনদেনের নথি পাওয়া গিয়েছে এক অভিযুক্তের কাছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দিল্লির বিশেষ আদালত কে কবিতার আরও ১৪ দিন হেফাজতের মেয়াদ বৃদ্ধি করে। সোমবার অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ হয়ে যায়।

গত মঙ্গলবারেই কবিতা আদালতকে লেখা এক চিঠিতে বলেন, আমার ভাবমূর্তি, মানসম্মানকে নিশানা করা হয়েছে। আমার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারকে প্রকাশ্যে আনা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলি আমার বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে, তা পুরোপুরি সংবাদমাধ্যমের বিচারের উপর দাঁড়িয়ে রয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।

আদালতকে লেখা এক চিঠিতে কবিতা বলেন, যা চলছে সেটা একটা মিডিয়া ট্রায়াল। এই বিচারে তাঁর সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। তাঁর যাবতীয় গোপনীয়তাকে মেলে ধরা হয়েছে। তাঁর লেখা চিঠিটি এজলাসে পড়ে শোনান কবিতার আইনজীবী। কেসিআর কন্যার অভিযোগ, আমি শিকার হয়েছি। আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক সুনামকে নিশানা করা হয়েছে। আমার মোবাইল ফোন সমস্ত টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে। সেখানে আমার গোপনীয়তাকে লোকচক্ষুর সামনে নগ্ন করে তুলে ধরা হয়েছে।

তিনি আরও লিখেছেন, এজেন্সিগুলোর সঙ্গে বরাবর আমি সহযোগিতা করে এসেছি। আমার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়েছি। ইডির দাবি মিথ্যা প্রমাণ করে আমার সব মোবাইল ফোন ওদের হাতে তুলে দিয়েছি। একটি ফোনও নষ্ট করা হয়নি। এর আগে কে কবিতাকে আদালত জানিয়ে দেয়, ব্যক্তিগতভাবে তিনি এজলাসে কিছু বলতে পারেন না। তাঁর যা বলার আছে, তা যেন তিনি লিখিত আকারে বলেন।

চিঠিতে কবিতা বিজেপিকে আক্রমণ করেন। বলেন, ওরা কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে। ইডি-সিবিআইয়ের মামলাগুলির ৯৫ শতাংশই বিরোধী দলের নেতানেত্রীদের বিরুদ্ধে। আর যখন কেউ বিজেপিতে যোগ দিচ্ছেন, তখনই আচমকা সেই মামলায় ইতি পড়ে যাচ্ছে। তাঁর আরও অভিযোগ, সংসদে দাঁড়িয়ে বিজেপি নেতারা হুমকি দিয়ে বলেছিলেন, চুপ করে থাকতে, নইলে বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হবে। আর আমার দল যখন রাজ্যে ক্ষমতায় ছিল, তখন কেন আমায় কেন গ্রেফতার করা হল না। এখন বিরোধী বলেই কি এই ধরপাকড়!


```