Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে বিজেপির ক্ষতে লঙ্কা ছেটালেন অখিলেশ, ১০০ বিধায়ক ভাঙালেই সরকার গঠনে সমর্থন?

অখিলেশ লিখেছেন, মনসুন অফার: শ লাও, সরকার বানাও!

উত্তরপ্রদেশে বিজেপির ক্ষতে লঙ্কা ছেটালেন অখিলেশ, ১০০ বিধায়ক ভাঙালেই সরকার গঠনে সমর্থন?

অখিলেশ যাদব।

শেষ আপডেট: 18 July 2024 11:51

দ্য ওয়াল ব্যুরো: পদ্মদুর্গ উত্তরপ্রদেশে বিজেপির 'নাক কাটা যাওয়া' পরাজয় নিয়ে রাজ্য তো বটেই, দিল্লির নেতাদেরও কপালে ভাঁজ পড়ে গিয়েছে। ঘনঘন বৈঠক, আলোচনা, বিশ্লেষণের মধ্যেই বিপর্যয়ের দায় নিয়ে রাজ্য নেতাদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। যা শোনা যাচ্ছে, দলে সূক্ষ্ম চিড় ধরেছে রাজ্য নেতাদের মধ্যে। এই অবস্থায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশে লোকসভা ভোটে অভাবনীয় ভালো ফল করা সমাজবাদী পার্টির সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টিপ্পনি ছাড়লেন এক্সবার্তায়।

একটি মাত্র বাক্যে অখিলেশ লিখেছেন, মনসুন অফার: শ লাও, সরকার বানাও! অর্থাৎ একশো বিধায়ক জোগাড় করো আর সরকার গঠন করো। কিন্তু, ঠিক কাকে উদ্দেশ করে অখিলেশের এই টিপ্পনি তা নিয়ে রাজ্যজুড়ে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে।

লখনউয়ের রাজনীতিতে সরকার এবং বিজেপি দলের মধ্যে স্নায়ুর লড়াই চলছে। রাজ্য বিজেপি সভাপতি গতকাল, বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। শোনা যাচ্ছে, এই পরাজয়ের গ্লানি মাথায় তুলে নিয়ে ইস্তফা দিতে পারেন তিনি। অন্যদিকে, এক উপমুখ্যমন্ত্রী ঠারেঠোরে যা বলছেন, তার সবই যোগী আদিত্যনাথের প্রচার-সর্বস্ব রাজনীতির বিরোধী। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। রাজ্য মন্ত্রিসভা ও দলের সাংগঠনিক রদবদল হতে চলেছে বলে অন্দরের খবর।

এই অবস্থার সুযোগ নিতে মাঠে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। কারণ কিছুদিনের মধ্যেই রাজ্যে ১০ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আছে। সদ্য লোকসভা ভোটে বিপর্যয়ের পর বিজেপি চাইছে বিধানসভা নির্বাচনে সম্মানরক্ষা করতে। ইতিমধ্যেই দলের কর্মীদের ভোটকেন্দ্রিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, গতিপ্রকৃতি যা বলছে, ইন্ডিয়া জোটের সামনে উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়তে পারে এনডিএ। সে কারণে অখিলেশ এই অবস্থায় বিজেপির অন্তর্দ্বন্দ্বকে তুরুপের তাস করতে মাঠে নেমেছেন বলে পর্যবেক্ষকদের মত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখিলেশ নাম না করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে দল ভাঙানোর বর্ষাকালীন অফার দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, ১০০ জন বিধায়ক ভাঙালেই সমাজবাদী পার্টি এবং কংগ্রেস সরকার গঠনে তাঁকে হাত বাড়িয়ে দেবে। উল্লেখ্য, জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে।


```