Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের ছেলের থেকেও ছোট প্রেমিকের টানে সংসার ছাড়লেন ব্রাজিলের প্রৌঢ়া, বিয়ে করতে এলেন ভারতে

প্রেমের যে কোনও বয়স, সীমানা বা অজুহাত হয় না, সেটাই ফের প্রমাণ করেছেন রোজি এবং পবন। 

নিজের ছেলের থেকেও ছোট প্রেমিকের টানে সংসার ছাড়লেন ব্রাজিলের প্রৌঢ়া, বিয়ে করতে এলেন ভারতে

ভারতীয়র প্রেমে পড়ে দেশ ছেড়েছেন ব্রাজিলের মহিলা - ফাইল ছবি

শেষ আপডেট: 4 November 2024 14:32

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দুই প্রান্তে থাকতেন দুজন। কিন্তু বর্তমানে একজন নিজের সবকিছু ছেড়ে অন্যজনের কাছে চলে এসেছেন। ভালবেসে বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছেন। 

ব্রাজিলের রোজি নাইদ শিকেরা এবং ভারতের পবন গোয়েলের প্রেম, কোনও সিনেমার গল্পকেও হার মানাবে। প্রেমের যে কোনও বয়স, সীমানা বা অজুহাত হয় না, সেটাই ফের প্রমাণ করেছেন রোজি এবং পবন। 

৫১ বছরের রোজি ব্রাজিলে যথেষ্ট প্রতিষ্ঠিত। তাঁরা স্বামী এবং ৩২ বছরের ছেলে রয়েছে। তবে গত বছরের ভারত-ভ্রমণ রোজির জীবন পুরোপুরি বদলে দেয়। এই সফরেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল ছত্তীসগড়ের ভিন্ডের বাসিন্দা ৩০ বছরের পবনের সঙ্গে। প্রথম আলাপে প্রেম বলতে যা বোঝাই সেটাই হয়েছিল। মাত্র কয়েক দিন পবনের সঙ্গে সময় কাটানোর পরই রোজি বুঝে যান, তাঁকে ছাড়া চলবে না তাঁর। নিজের দেশ, নিজের বাড়ি ফিরে গেলেও তাঁর মন পড়ে ছিল ভারত থুড়ি পবনের কাছেই। 

ব্রাজিলে ফেরত গিয়ে রোজি কোনও ভাবেই তাঁর গতানুগতিক জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। বারবার তাঁর পবনের কথা মনে পড়ছিল। এই অবস্থায় অবশেষে তিনি নিজের দেশ এবং পরিবার ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন। এই মুহূর্তে পবনের দিল্লির বাড়িতে তাঁর বাবা-মার সঙ্গে আছেই রোজি। 

দুজনের মধ্যে অনেক ফারাক রয়েছে। বয়সটা তো বড় ফ্যাক্টর, তার ওপর একে অপরের ভাষা খুব একটা কেউ বোঝেন না। সংস্কৃতিও সম্পূর্ণ আলাদা। তবে রোজি জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা বিয়ে করতে চলেছেন। এও জানিয়েছেন, ব্রাজিলে আর ফিরে যেতে চাননি তিনি। ভারতেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চান। 

২০২৩ সালে গুজরাতের কচ্ছে ঘুরতে এসেছিলেন রোজি। সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল পবনের। নিজের থেকে ২১ বছরের ছোট পবনের সঙ্গে অল্প সময়েই তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। ভাষার একটা সমস্যা থাকলেও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে অসুবিধা হয়নি।

এর পিছনে অবশ্য বড় ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়ার। তার মাধ্যমেই নিজেদের সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা। ইতিমধ্যে ভিন্ডের জেলাশাসককে বিয়ের কথা জানিয়েছেন রোজি-পবন। বেশকিছু আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে তাঁদের। তবে বিয়ে এবং তার পরবর্তী জীবনের কথা ভেবে খুবই উৎসাহী দুজন। 


```