
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 November 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার সঙ্গে নতুন প্রেমিককে দেখতেই ছ্যাঁত করে উঠেছিল প্রেমিকের মন। ২৪ বছরের যুবক তাঁকে সরাসরি প্রশ্ন করেন। আর তারপরই যুবককে উল্টে মার খেতে হল নতুন প্রেমিকের কাছেই।
দক্ষিণ বেঙ্গালুরুর পদ্মনাভনগরের ঘটনা। জানা যাচ্ছে বহু বছর ধরেই ওই যুবক মেয়েটির সঙ্গে প্রেম করছিল। তাঁর দাবি, সম্পর্কে কোনও সমস্যাও ছিল না। দু'জনই দু'জনকে ভীষণ ভালবাসতেন তাঁরা।
হঠাৎ একদিন সকাল সকাল এলাকায় তাঁর প্রেমিকাকে অন্য ছেলের সঙ্গে দেখে ফেলেন যুবক। আর তাতেই কষ্টে বুক ফেটে যায় তাঁর। বুকে চাপা কষ্ট নিয়ে জিজ্ঞেস করেছিলেন প্রেমিক, ' তুমি এখানে কী করছ? এই ছেলেটাই বা কে?' আর তাতেই ঘটল অঘটন।
ঘটনাটি মঙ্গলবারের। প্রেমিকার নতুন প্রেমিক সেখানেই উপস্থিত ছিলেন। যখন যুবক তাঁর প্রেমিকাকে প্রশ্ন করছিলেন, তখন নতুন বয়ফ্রেন্ড তাঁদের মাঝখানে চলে আসেন। মেয়েটির পক্ষ নিয়ে তিনি নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে তর্ক করতে শুরু করেন।
বেগতিক দেখে তাড়াতাড়ি তাঁর ভাইকে ফোন করেন পুরনো প্রেমিক। এই সময়ই নতুন প্রেমিক মেয়েটির পুরনো প্রেমিককে রাস্তায় ফেলে মারধর শুরু করেন। পাথর দিয়েও মাথায় আঘাত করা হয়। যুবকের ভাই ঘটনাস্থলে পৌঁছে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
পুলিশে গোটা ব্যাপারটা জানালে তাঁদের তরফে নতুন প্রেমিকের বিরুদ্ধে ১১৮ (ক্ষতিকর অস্ত্র বা সরঞ্জাম দ্বারা ইচ্ছাকৃত চোট বা গুরুতর চোট), ১১৫ (ইচ্ছাকৃত চোট), এবং ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) ধারায় মামলা দায়ের করা হয়েছে।