Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাম মন্দির উড়িয়ে দেওয়ার ছক ছিল! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ১৯-এর যুবক, আইএসআই যোগের সন্দেহ

উত্তরপ্রদেশের ফয়জাবাদ থেকে আবদুলকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পেশায় সে কসাই তবে অটোও চালাত। যদিও পুলিশ মনে করছে, এইসব কাজ সে তার আসল পরিচয় লুকানোর জন্য করত।

রাম মন্দির উড়িয়ে দেওয়ার ছক ছিল! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ১৯-এর যুবক, আইএসআই যোগের সন্দেহ

ধৃত যুবক - ফাইল ছবি

শেষ আপডেট: 4 March 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) উড়িয়ে দেওয়ার ছক কষেছিল সে! উত্তরপ্রদেশ থেকেই ১৯ বছরের ওই যুবককে গ্রেফতার করা হল। ধৃতের নাম আবদুল রহমান। তাকে গ্রেফতার করেছে গুজরাত (Gujarat ATS) এবং হরিয়ানা পুলিশের (Haryana STF) যৌথ দল। রাম মন্দিরে দুটি বোমা মারার ছক ছিল তার বলে জানতে পেরেছে পুলিশ। 

উত্তরপ্রদেশের ফয়জাবাদ থেকে আবদুলকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পেশায় সে কসাই তবে অটোও চালাত। যদিও পুলিশ মনে করছে, এইসব কাজ সে তার আসল পরিচয় লুকানোর জন্য করত। আদতে তাকে পাকিস্তানের আইএসআই ট্রেনিং দিয়ে ভারতে পাঠিয়েছিল নাশকতা করার জন্য। পুলিশ মনে করছে, আইএসআই ছাড়াও একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র ছিল তার। 

হরিয়ানা স্পেশ্যাল টাস্ক ফোর্স আবদুলের ব্যাপারে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল। পরে তাদের সঙ্গ দেয় গুজরাত পুলিশও। অবশেষে ফয়জাবাদ থেকে তাকে পাকড়াও করতে পারে তাঁরা। ইতিমধ্যে আবদুলকে আদালতে পেশ করে ১০ দিনে হেফাজত পেয়েছে পুলিশ। তাকে জেরা করে আরও বেশ কয়েকজনের নাম পাওয়া যাবে বলে আশা তাঁদের। 

সূত্র মারফৎ জানা গেছে, আবদুলের দুটি গ্রেনেড নেওয়ার কথা ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে। সেখান একজনের সঙ্গে দেখা করত সে। তারপর সেই গ্রেনেড দুটি নিয়েই অযোধ্যার রাম মন্দিরে যেত আবদুল। তবে ঘটনাচক্রে জেরায় আবদুল জানিয়ে দিয়েছে বোমা কোথায় রাখা ছিল। সেই অনুযায়ী পালি গ্রামের একটি পোড়ো বাড়ি থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

তবে ফরিদাবাদে কার সঙ্গে আবদুল দেখা করত তা জানার চেষ্টায় পুলিশ। তার সন্ধান পেলে ঘটনার আরও গভীরে যাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। হরিয়ানা এসটিএফ-এর সঙ্গে গুজরাত এটিএস এই ঘটনার তদন্ত শুরু করেছে। আবদুলকে আপাতত গুজরাত নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাকে জেরা করা হবে। 


```