Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাঞ্জাবে ভারত-পাক সীমান্ত থেকে বাজেয়াপ্ত ১২৬টি ড্রোন, উদ্ধার প্রচুর মাদকও

আন্তর্জাতিক সীমান্ত পারাপারের অভিযোগে গত ৬ মাসে ২১ জন পাক নাগরিককে গ্রেফতার করেছেন জওয়ানরা।

পাঞ্জাবে ভারত-পাক সীমান্ত থেকে বাজেয়াপ্ত ১২৬টি ড্রোন, উদ্ধার প্রচুর মাদকও

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 July 2024 18:58

দ্য ওয়াল ব্যুরো: গত ৬ মাসে পাঞ্জাবে ভারত-পাক সীমান্ত থেকে ১২৬টি ড্রোন বাজেয়াপ্ত করল বর্ডার সিকিউরিটি ফোর্স। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ মাদকও। সীমান্তে ভারতের নজরদারি সম্পর্কে তথ্য জানতেই পাকিস্তান ওই ড্রোনগুলি ব্যবহার করেছিল বলে দাবি বিএসএফের।

একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পারাপারের অভিযোগে গত ৬ মাসে ২১ জন পাক নাগরিককে গ্রেফতার করেছেন জওয়ানরা।

 বিএসএফের দাবি, এক সঙ্গে ৬ মাসে এত ড্রোন উদ্ধারের রেকর্ড আগে ছিল না। এর আগে ২০২৩ সালে পাকিস্তান সীমান্ত থেকে ১০৭টি ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছিল। একই সঙ্গে গত ৬ মাসে প্রায় ১৫০ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার মূল্য কয়েক হাজার কোটি টাকা।

ভারত-পাকিস্তানের প্রায় এক তৃতীয়াংশ সীমান্ত গিয়েছে পাঞ্জাবের মধ্যে দিয়ে। পাঞ্জাবের মধ্যে রয়েছে দু'দেশের ৫৫৩ কিমি সীমান্ত। দীর্ঘ এই সীমান্ত পথ দিয়ে জঙ্গিদের ভারতে হামলা চালানোর চেষ্টা নতুন কোনও ঘটনা নয়। প্রতি মুহূর্তে চরম ঝুঁকির মধ্যেই পাঞ্জাব সীমান্তে কাজ করতে হয় জওয়ানদের।

গত ৬ মাসের পাঞ্জাব সীমান্তের পরিসংখ্যান তুলে ধরে বিএসএফ কর্তারা বলছেন, সীমান্তে বিএসএফের পারফরম্যান্স যেমন প্রশ্নাতীত তেমনই জঙ্গিরাও যে তৎপর রয়েছে তাও স্পষ্ট। তাই আগামীদিনে বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে বিএসএফের তরফ থেকে। 


```