Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমের খনি থেকে উদ্ধার আর এক শ্রমিকের দেহ, এখনও নিখোঁজ ৮! হু হু করে বাড়ছে জল, চলছে তল্লাশি

খনির ভিতরে জলস্তর বেড়ে যাওয়ার কারণে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা।

অসমের খনি থেকে উদ্ধার আর এক শ্রমিকের দেহ, এখনও নিখোঁজ ৮! হু হু করে বাড়ছে জল, চলছে তল্লাশি

ফাইল ছবি

শেষ আপডেট: 8 January 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: জল ঢুকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সে কারণে উদ্ধারের লাগাতার চেষ্টা চালালেও লাভের লাভ কিছুই হচ্ছে না। বুধবার সকালে অসমের ডিমা হাসাওয়ের কয়লা খনি থেকে উদ্ধার হল আরেক শ্রমিকের মৃতদেহ। 

জানা গেছে, খনির ভিতরে জলস্তর বর্তমানে ১০০ ফুটের উপরে। ধীরে ধীরে সেই পরিমাণ আরও মাত্রা ছাড়াচ্ছে। সে কারণেই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে হিমশিম খাওয়ার অবস্থা উদ্ধারকারীদের। এখনও সেখানে আট জন আটকে আছেন বলে খবর। যদিও মঙ্গলবারই তিন শ্রমিকের মৃত্যুর কথা নিশ্চিত করলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। আটক ৯ শ্রমিকের মধ্যে বাংলার জলপাইগুড়ির বাসিন্দা এক শ্রমিক রয়েছেন। এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে নৌ বাহিনী, সেনা বাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা। গতকাল দুপুরেই জানা গেছিল, মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। তাঁদের দেহ ভেসে থাকতেও দেখেছিলেন উদ্ধারকারীরা। ৯ জন শ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ৬ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার ডুবুরি দল খনিতে ভেসে থাকা এক শ্রমিকের দেহ উদ্ধারের ঘটনায় সেখানে আরও আটজন এখনও আটকে রয়েছেন বলে খবর।

তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, পরিস্থিতি এতটাই খারাপ কিছু বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। অনুমান করে এগোলেও তাঁদের কোনও নাগাল পাওয়া যাচ্ছে না। সোমবার দুপুরের পর থেকে দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ, দমকল, রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যেতে খনির বাইরেই প্রস্তুত রাখা হয়েছে সেনার হেলিকপ্টার।

শেষ পাওয়া খবর, ক্রেন ও দড়ি ব্যবহার করে খনিতে নেমে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ভিতরে অতিরিক্ত জল থাকার কারণে বিশাখাপত্তনম থেকে ডুবুরি নামিয়েও জোর কদমে তল্লাশি চলছে। এছাড়া হেলিকপ্টারের মাধ্যমে আকাশ চক্কর কাটতে দেখা যাচ্ছে সেনাবাহিনীকে। উদ্ধারকাজে ভারতীয় নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে।


```