Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মর্মান্তিক! অগ্নিদগ্ধ আইএনএস ব্রহ্মপুত্র থেকে নিখোঁজ ছিলেন তরুণ নাবিক, অবশেষে উদ্ধার হল দেহ

নিখোঁজ ওই নাবিকের খোঁজে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছিল তিন দিন ধরেই। এরপরেই বুধবার লিডিং সিম্যান সীতেন্দ্র সিংয়ের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।  

মর্মান্তিক! অগ্নিদগ্ধ আইএনএস ব্রহ্মপুত্র থেকে নিখোঁজ ছিলেন তরুণ নাবিক, অবশেষে উদ্ধার হল দেহ

অগ্নিদগ্ধ আইএনএস ব্রহ্মপুত্র এবং মৃত নাবিক সীতেন্দ্র সিং।

শেষ আপডেট: 25 July 2024 10:31

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের নৌবাহিনীর ডকে মেরামতির কাজ চলার সময়ে রবিবার আচমকাই আগুনের কবলে পড়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র। হেলে যায় গোটা জাহাজ। সুবিশাল 'গাইডেড মিসাইল ফ্রিজেট' যুদ্ধজাহাজটিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু তার পর থেকেই খোঁজ মিলছিল না এক নাবিকের। অবশেষে বুধবার উদ্ধার হল লিডিং সিম্যান সীতেন্দ্র সিংয়ের দেহ।  

নৌসেনার মুখপাত্র কম্যান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, নিখোঁজ ওই নাবিকের খোঁজে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছিল তিন দিন ধরেই। এরপরেই বুধবার লিডিং সিম্যান সীতেন্দ্র সিংয়ের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।  

সোমবার এক বিবৃতিতে নৌবাহিনীর তরফে জানানো হয়, রবিবার ব্রহ্মপুত্র রিফিট করার সময়ে জাহাজে বড় আগুন লাগে, তার পর জাহাজটি এক পাশে হেলে পড়ে যায়। মুম্বইয়ের নৌবাহিনীর ডকইয়ার্ড থেকে দমকল কর্মীদের সহায়তায় জাহাজের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তবে চেষ্টা করেও ১২৫ মিটার লম্বা, ৩৬০০ টনের এই সুবিশাল জাহাজটিকে সোজা করা সম্ভব হয়নি। এরপর  আগুন নিয়ন্ত্রণে এলে লিডিং সিম্যান সীতেন্দ্র সিংয়ের খোঁজ মিলছে না বলে জানা যায়।
 
ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয় নৌসেনার তরফে। এর পরে অ্যাডমিরাল ত্রিপাঠি নিজে মুম্বই পৌঁছন এবং পরিস্থিতি খতিয়ে দেখে নিখোঁজ নাবিকের উদ্ধারকাজে নিজে হাত লাগান। শেষমেশ তরুণ নাবিকের দেহ উদ্ধার হল সমুদ্র থেকে। 

প্রসঙ্গত, কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের 'গার্ডেনরিচ শিপবিল্ডার্স' তৈরি করেছিল এই যুদ্ধজাহাজ। প্রায় দুই দশক পার করে ফেলেছে সে। ২০০০ সালের ১৪ এপ্রিল বাহিনীতে প্রবেশ করে ব্রহ্মপুত্র। ইউরোপ, আফ্রিকা উপকূলে এবং ভূমধ্যসাগরে একাধিক রুদ্ধশ্বাস অভিযানে নৌবাহিনীর সঙ্গী থেকেছে ব্রহ্মপুত্র। সমুদ্রে থাকলে ব্রহ্মপুত্রের পরিচালনায় মোট ৪০ জন অফিসার এবং ৩৩০ জন নাবিককে দরকার পড়ে। ক্ষেপণাস্ত্র ছাড়াও বিমান বিনাশী বন্দুক, টর্পেডো লঞ্চার ও আরও নানা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত রাখা হয় সেটিকে। মজুত থাকে নৌবাহিনীর চেতক হেলিকপ্টারের একটি বাহিনীও। আগুনে বড়সড় ক্ষতিগ্রস্ত হল এই সবকিছুর। সঙ্গে চলে গেল একটি তরতাজা প্রাণও।


```